আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
66 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (26 points)
edited by
১/ কসমের কাফফারার মধ্যে ১০ জন মিসকিন কে কি এক বেলা খাবার দিলে হবে? নাকি দুই বেলাই দিতে হবে?

২/ গর্ভাবস্থায় মাঝে মধ্যে মাথা ঘুরানো থাকলে ফরজ নামাজ সম্পূর্ণ দাঁড়িয়ে পড়ে ১/২ রাকাত বসে পড়া যাবে?

৩/ গুনাহ করে প্রচণ্ড অনুতপ্ত হয়ে যদি দুই রাকাত নামাজ পড়ে তওবা করি (যদিও কাফফারা ২/৩দিন পরে দিচ্ছি) তাহলে কি গুনাহ মাফ হবে না কাফফারা দেওয়ার আগে?

৪/ গর্ভাবস্থায় গুনাহ করে, খালিস অন্তরে তওবা করলেও কি গর্ভের সন্তানের উপর এটার প্রভাব পড়বে?

৫/ কোন কাজ না করার কসম ভঙ্গ করলে, কাফফারা দেওয়ার আগে যদি আরেকবার ইচ্ছাকৃতভাবে সেই কাজ করা হয় তাহলে কি কাফফারা দুইবার আসে? নাকি একবারই?

জাজাকুমুল্লাহ্

1 Answer

0 votes
by (766,140 points)
জবাবঃ-
بسم الله الرحمن الرحيم 

(০১)
সুরা মায়েদার ৮৯ নং আয়াতে আল্লাহ তায়ালা ইরশাদ করেন 
 لَا یُؤَاخِذُکُمُ اللّٰہُ بِاللَّغۡوِ فِیۡۤ اَیۡمَانِکُمۡ وَ لٰکِنۡ یُّؤَاخِذُکُمۡ بِمَا عَقَّدۡتُّمُ الۡاَیۡمَانَ ۚ فَکَفَّارَتُہٗۤ اِطۡعَامُ عَشَرَۃِ مَسٰکِیۡنَ مِنۡ اَوۡسَطِ مَا تُطۡعِمُوۡنَ اَہۡلِیۡکُمۡ اَوۡ کِسۡوَتُہُمۡ اَوۡ تَحۡرِیۡرُ رَقَبَۃٍ ؕ فَمَنۡ لَّمۡ یَجِدۡ فَصِیَامُ ثَلٰثَۃِ اَیَّامٍ ؕ ذٰلِکَ کَفَّارَۃُ اَیۡمَانِکُمۡ اِذَا حَلَفۡتُمۡ ؕ وَ احۡفَظُوۡۤا اَیۡمَانَکُمۡ ؕ کَذٰلِکَ یُبَیِّنُ اللّٰہُ لَکُمۡ اٰیٰتِہٖ لَعَلَّکُمۡ تَشۡکُرُوۡنَ ﴿۸۹﴾

আল্লাহ তোমাদেরকে পাকড়াও করেন না তোমাদের অর্থহীন কসমের ব্যাপারে, কিন্তু যে কসম তোমরা দৃঢ়ভাবে কর সে কসমের জন্য তোমাদেরকে পাকড়াও করেন। সুতরাং এর কাফফারা হল দশ জন মিসকীনকে খাবার দান করা, মধ্যম ধরনের খাবার, যা তোমরা স্বীয় পরিবারকে খাইয়ে থাক, অথবা তাদের বস্ত্র দান, কিংবা একজন দাস-দাসী মুক্ত করা। অতঃপর যে সামর্থ্য রাখে না তবে তিন দিন সিয়াম পালন করা। এটা তোমাদের কসমের কাফ্ফারা, যদি তোমরা কসম কর, আর তোমরা তোমাদের কসম হেফাযত কর। এমনিভাবে আল্লাহ তোমাদের জন্য তাঁর আয়াতসমূহ বর্ণনা করেন যাতে তোমরা শোকর আদায় কর। 

কসমের কাফফারা সংক্রান্ত বিস্তারিত জানুনঃ

আরো জানুনঃ   
,
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,   
১/ কসমের কাফফারার মধ্যে ১০ জন মিসকিন কে দুই বেলা খাবার দিতে হবে বা সমপরিমাণ অর্থ দিতে হবে।

২/ হ্যাঁ এক্ষেত্রে ১/২ রাকাত বসে পড়া যাবে।

৩/ এক্ষেত্রে গুনাহ মাফ হবে।
এমতাবস্থায় কাফফারা তো আবশ্যক হয় না।

৪/ এক্ষেত্রে আল্লাহ তাআলা যদি রহম করে সন্তানের উপর সেই গুনাহের কোনো প্রভাব না ফেলেন, তাহলে সন্তানের উপর সেই গুনাহের কোন প্রভাব পড়বে না।

৫/ এক্ষেত্রে একটি কাফফারা আবশ্যক হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...