আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
~আমার বিয়ের ৬ মাস চলছে,, বিয়ের পর থেকেই হাসবেন্ড আর শ্বশুরবাড়ি র মানসিক যন্ত্রণা আর কষ্ট সহ্য করতে হচ্ছে।বিয়ের ৩দিন পর থেকেই আমি বুজতে পেরেছি উনাদের বাড়ির সবাই লোভী প্রকৃতির,, আমার বিয়ের সময় ও আমার বাবার থেকে মোটা অংকের টাকার নেকলেস দিয়েছিল,,বাবা ভেবেছিলেন, কষ্ট করে হলে যদি আমাকে কিছু দিয়ে দেয় সেটা আমার থাকবে। কিন্তু শ্বশুরবাড়ি যাবার পর বুজলাম ওদের চাহিদার শেষ নেই,এমন কি আমার হাসবেন্ড ও সেইম। আমাকে আমার কাবিনের টাকা ও উনাকে দিয়ে দিতে বলে এমন কি সে আমার থেকে টাকা ও চেয়ে নিয়েছে।আমার কাছে এই অসুস্থ পরিবেশে থাকা খুব কষ্ট হয়ে যাচ্ছে,, শ্বশুর শ্বাশুড়ি দুজনে খুব গালিগালাজ করেন আমাকে আমি কোন অন্যায় করি না তাদের মুখেমুখে তর্ক ও করি না৷ এমতাবস্থায় যদি হাসবেন্ড কে আমি ডিবোর্স দেই এতে কি আমার গুনাহ হবে কিনা,,সে সংসার করতে চায়,কিন্তু সে শুধরায় না। আমি তার সাথে আর সংসার না করলে চাইলে এটা কি আমার তার উপরে জুলুম হবে কিনা??আল্লাহর কাছে আমাকে এর জন্য গুনাহগার হতে হবে কিনা??জানাবেন ইনশাআল্লাহ, জাজাকুমুল্লাহু খাইর।