আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
60 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (41 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,


ফার্মেসিতে বিভিন্ন পণ্যের গায়ে মহিলাদের চেহারার ছবি থাকে। এখন এগুলো ডিসপ্লেতে আগে থেকেই সাজানো থাকে। এছাড়াও মেয়েদের হায়েযের সময় ব্যাবহৃত প্যাড প্রকাশ্যে ডিসপ্লেতে সাজানো থাকে।এগুলো ঢাকা থাকেনা বরং প্রদর্শিত থাকে। আমার প্রশ্নঃ

ক. এগুলো সাধারণ কর্মচারী হিসেবে বিক্রি করা কি জায়েজ?

খ. এই পণ্যে ধূলাবালি জমলে এগুলো মুছে আবার ডিসপ্লেতে রাখতে হয়। কর্মচারী হিসেবে তা করা কি জায়েজ?

২. ‌আমি আইএইচটি শিক্ষার্থী(ছেলে)। আমার বইয়ে প্রাণীর ছবি উলঙ্গ ছবি (ছেলে-মেয়ে উভয়ই) ।এখন এক্ষেত্রে প্রয়োজনীয় পড়াশোনার সময় ছবি গুলোতে দৃষ্টিপাত করলাম আর বাকি সময় দৃষ্টিপাত করলাম না প্রয়োজনে উলঙ্গ ছবিগুলো হাত দিয়ে ঢেকে রাখলাম আর পড়লাম। এক্ষেত্রে তা কি জায়েয হবে?

1 Answer

0 votes
by (770,280 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

মহান আল্লাহ বলেন,

 إِنَّ الَّذِيْنَ يُحِبُّوْنَ أَنْ تَشِيْعَ الْفَاحِشَةُ فِي الَّذِيْنَ آمَنُوْا لَهُمْ عَذَابٌ أَلِيْمٌ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ-  

‘যারা মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে, নিশ্চয়ই তাদের জন্য ইহকালে ও পরকালে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি’।  (নূর ১৯)
,
নু'মান ইবনে বশির রাযি থেকে বর্ণিত

 ﺇِﻥَّ ﺍﻟْﺤَﻠَﺎﻝَ ﺑَﻴِّﻦٌ ، ﻭَﺇِﻥَّ ﺍﻟْﺤَﺮَﺍﻡَ ﺑَﻴِّﻦٌ، ﻭَﺑَﻴْﻨَﻬُﻤَﺎ ﻣُﺸْﺘَﺒِﻬَﺎﺕٌ ﻟَﺎ ﻳَﻌْﻠَﻤُﻬُﻦَّ ﻛَﺜِﻴﺮٌ ﻣِﻦَ ﺍﻟﻨَّﺎﺱِ ، ﻓَﻤَﻦِ ﺍﺗَّﻘَﻰ ﺍﻟﺸُّﺒُﻬَﺎﺕِ ﺍﺳْﺘَﺒْﺮَﺃَ ﻟِﺪِﻳﻨِﻪِ ، ﻭَﻋِﺮْﺿِﻪِ ، ﻭَﻣَﻦْ ﻭَﻗَﻊَ ﻓِﻲ ﺍﻟﺸُّﺒُﻬَﺎﺕِ ﻭَﻗَﻊَ ﻓِﻲ ﺍﻟْﺤَﺮَﺍﻡِ ، ﻛَﺎﻟﺮَّﺍﻋِﻲ ﻳَﺮْﻋَﻰ ﺣَﻮْﻝَ ﺍﻟْﺤِﻤَﻰ ، ﻳُﻮﺷِﻚُ ﺃَﻥْ ﻳَﺮْﺗَﻊَ ﻓِﻴﻪِ ، ﺃَﻟَﺎ ﻭَﺇِﻥَّ ﻟِﻜُﻞِّ ﻣَﻠِﻚٍ ﺣِﻤًﻰ ، ﺃَﻟَﺎ ﻭَﺇِﻥَّ ﺣِﻤَﻰ ﺍﻟﻠﻪِ ﻣَﺤَﺎﺭِﻣُﻪُ

নিশ্চয়ই হালাল স্পষ্ট এবং হারামও স্পষ্ট, আর এ উভয়ের মাঝে রয়েছে সন্দেহজনক বিষয়, অনেক লোকই সেগুলো জানে না। যে ব্যক্তি এসব সন্দেহজনক বিষয় থেকে দূরে থাকে সে তার দ্বীন ও মর্যাদাকে নিরাপদে রাখে, আর যে লোক সন্দেহজনক বিষয়ে পতিত হবে সে হারামের মধ্যে লিপ্ত হয়ে পড়বে। যেমন কোন রাখাল সংরক্ষিত চারণভূমির পাশে পশু চরায়, আশংকা রয়েছে সে পশু তার ভেতরে গিয়ে ঘাস খাবে। সাবধান! প্রত্যেক রাজারই সংরক্ষিত এলাকা থাকে, সাবধান আল্লাহর সংরক্ষিত এলাকা হলো তার হারামকৃত বিষয়গুলো। জেনে, রেখো, দেহের মধ্যে এক টুকরা গোশত আছে। যখন তা সুস্থ থাকে তখন সমস্ত দেহই সুস্থ থাকে। আর যখন তা নষ্ট হয়ে যায় তখন সমস্ত দেহই নষ্ট হয়ে যায়। স্মরণ রেখো, তা হলো 'কালব' হৃদয়।(সহীহ মুসলিম-১৫৯৯) 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
https://www.ifatwa.info/22870/ নং ফতোয়াতে উল্লেখ রয়েছেঃ- 
ছবি ভিডিও হারাম তবে জরুরতের কারণে দোকানে ঐ সমস্ত ছবিযুক্ত পণ্য রাখা যাবে। তবে যে পণ্যর গায়ে কোনো উলঙ্গ নারীর দৃশ্য থাকবে, তা ঢেকে রাখতে হবে। জনসম্মুখে রাখা জায়েয হবে না। 

(০১)
ক,
প্রশ্নে উল্লেখিত ছুরতে এগুলো সাধারণ কর্মচারী হিসেবে বিক্রি করা জায়েজ আছে।

তবে যে পণ্যর গায়ে কোনো উলঙ্গ নারীর দৃশ্য থাকবে, তা ঢেকে রাখতে হবে। জনসম্মুখে রাখা জায়েয হবে না। 

খ, 
উলঙ্গ নারীর দৃশ্য হলে জনসম্মুখে রাখার জন্য উক্ত কাজ জায়েজ হবেনা। 

(০২)
ছবি ঢেকে রেখে পড়া যাবে।
ছবির দিকে নজর পড়লে সাথে সাথে চোখ ফিরে নিতে হবে।  ইচ্ছাকৃতভাবে দৃষ্টিপাত বৈধ হবে না।

অনিচ্ছায় নজরে পড়লে সাথে সাথে চোখ ফিরে নিতে হবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...