আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
64 views
in সালাত(Prayer) by (22 points)
السلام عليكم و رحمة الله وبركته

১)আমি শরঈভাবে মাযূর।এক্ষেত্রে আমার ওযু তো হারাম ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথেই ভেঙে যাবে।আজকের ফজরের ফরজ স্বলাতে আমার সালাম ফিরানো ও তার আগের ৪/৫ সেকেন্ড হারাম ওয়াক্তে পড়ে গিয়েছে।মানে সব মিলিয়ে বোধহয় ১০/১৫ সেকেন্ড হারাম ওয়াক্তের ভিতরে পড়েছে। আমার কি স্বলাত হয়েছে?

২)উপরোক্ত ক্ষেত্রে যদি স্বলাত না হয়ে থাকে তাহলে কি আমার নামাজ কাযা হওয়া বা অন্য কোনো গুনাহ হবে?এটার জন্য কি আমি শাস্তি পাবো?আমি ওয়াক্ত শেষ হওয়ার ১৭ মিনিট থাকতেই ৪ রাকাত পড়তে দাড়িয়েছি।খেয়াল না থাকায় ভুলবশত সালাম ফিরাতে একটু দেরী হয়ে গেছে।
by (22 points)
নামাজ মিস হওয়ার জন্য যেই গুনাহ এখনও কি সেই গুনাহই হবে?

1 Answer

0 votes
by (766,140 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

(০১)
https://www.ifatwa.info/66045/ নং ফতোয়াতে উল্লেখ রয়েছেঃ- 
শরীয়তের বিধান হলো, ফজর নামাজের ভিতর যদি সালাম ফিরানোর পূর্বে সূর্য উদিত হয়,তাহলে সেই নামাজ বাতিল হয়ে যাবে। পরবর্তীতে সেটির কাজা আবশ্যক হবে।
(কিতাবুন নাওয়াজেল ৩/১৩১)

হাদীস শরীফে এসেছেঃ- 
উকবা বিন আমের জুহানী রাযি. বলেন,

ثَلاثُ سَاعَاتٍ كَانَ رَسُولُ اللَّهِ ﷺ يَنْهَانَا أَنْ نُصَلِّيَ فِيهِنَّ أَوْ أَنْ نَقْبُرَ فِيهِنَّ مَوْتَانَا : حِينَ تَطْلُعُ الشَّمْسُ بَازِغَةً حَتَّى تَرْتَفِعَ وَحِينَ يَقُومُ قَائِمُ الظَّهِيرَةِ حَتَّى تَمِيلَ الشَّمْسُ وَحِينَ تَضَيَّفُ الشَّمْسُ لِلْغُرُوبِ حَتَّى تَغْرُبَ

তিনটি সময়ে রাসুল ﷺ আমাদেরকে নামাজ পড়তে এবং মৃতের দাফন করতে নিষেধ করতেন। সূর্য উদয়ের সময়; যতোক্ষণ না তা পুরোপুরি উঁচু হয়ে যায়। সূর্য মধ্যাকাশে অবস্থানের সময় থেকে নিয়ে তা পশ্চিমাকাশে ঢলে পড়া পর্যন্ত। যখন সূর্য অস্ত যায়। (সহীহ মুসলিম ১৩৭৩)

قولہ: بخلاف الفجر أي فإنہ لا یؤدي فجر یومہ وقت الطلوع لأن وقت الفجر کلہا کامل فوجبت کاملۃ فتبطل بطرو الطلوع الذي ہو وقت الفساد۔ (شامي ۱؍۳۷۳ کراچی، شامي، کتاب الصلاۃ ۲؍۳۳ زکریا، البحر الرائق ۱؍۲۵۱، بدائع الصنائع ۱؍۳۲۷ کراچی)
সারমর্মঃ-
ফজর এর (আসরের) বিপরীত,কেননা সেদিনের ফজর সূর্য উদিত হওয়ার সময় আদায় করা যায়না। কেননা ফজরের ওয়াক্ত পুরাটাই কামিল,তাই পূর্ণাঙ্গ ভাবেই সেটি আদায় আবশ্যক। সুতরাং নামাযের মাঝে সূর্য উদিত হওয়ার দ্বারা নামাজ বাতিল হয়ে যাবে।

ولا یتصور أداء الفجر مع طلوع الشمس عندنا، حتی لو طلعت الشمس وہو في خلال الصلاۃ تفسد صلاتہ عندنا۔ (بدائع الصنائع، الصلاۃ / بیان الوقت المکروہ ۱؍۳۲۹ زکریا)
সারমর্মঃ-
আমাদের নিকটে সূর্য উদিত হওয়ার সাথে ফজরের নামাজ ধারণাই করা যায়না।
এমনকি যদি সূর্য উদিত হয়ে যায়,আর সে নামাজের মধ্যে রয়েছে,তাহলে নামাজ ফাসেদ হয়ে যাবে।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে ফজরের নামাজ আদায় হয়নি,বাতিল হয়ে গিয়েছে।
পরবর্তীতে উক্ত নামাজের কাজা আপনার উপর আবশ্যক। 

(০২)
আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিবেন।
আল্লাহ তায়ালা আপনাকে ক্ষমা করবেন,ইনশাআল্লাহ। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 224 views
0 votes
1 answer 396 views
0 votes
1 answer 260 views
+1 vote
1 answer 948 views
...