আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
85 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (16 points)

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ। 

আমার ৫ মাস কয়েকদিনের প্রেগন্যান্সি চলছে। গর্ভে জমজ সন্তান ছিলো,,গতকাল আল্ট্রাসাউন্ড ( এনোম্যালি স্ক্যান) করে জানতে পারি ১ টা সন্তান ৩ মাস বা ৩ মাসের কাছাকাছি সময়ে গর্ভেই মারা যায়। আর একটা সন্তান গর্ভে এখনো আছে। কিন্তু মৃত সন্তানটার জন্য জীবিত সন্তানের শরীরের বিভিন্ন অংশে পানি জমেছে। মাথা ফুলে গিয়েছে, পেটে,হার্টের চারপাশে পানি জমেছে। 

ডাক্তার বলেছে বাচ্চাকে বাঁচানো যায় না এমন অবস্থায়।  আস্তে আস্তে বাচ্চা মৃত্যুর দিকেই ধাবিত হয়। বাচ্চার এই সমস্যার কোনো ট্রিটমেন্ট নেই।

এখন ডাক্তারের পরামর্শ মেডিসিন গ্রহণ করে ব্যথা উঠিয়ে নরমাল ডেলিভারি করাতে হবে।

আমার প্রশ্ন হলো:

১। এভাবে কি ডেলিভারি করানো জায়েজ হবে? উত্তম হবে?

২। এখন আমাদের করণীয় কি?

৩। এই ২ বাচ্চা কি বাবা মার জান্নাতে যাওয়ার উসিলা হবে? জান্নাতে কি তাদের দেখা পাবো?

1 Answer

0 votes
by (769,290 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

আল্লাহ্ তা‘আলা আরো বলেন:

«وَلَا تُلْقُوْا بِأَيْدِيْكُمْ إِلَى التَّهْلُكَةِ»

‘‘তোমরা কখনো ধ্বংসের দিকে নিজ হস্ত সম্প্রসারিত করো না’’। (বাক্বারাহ্ : ১৯৫)

হাদীস শরীফে এসেছে,রাসুলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন,

لَا ضَرَرَ وَلَا ضِرَارَ.

‘‘না তুমি নিজ বা অন্যের ক্ষতি করতে পারো। আর না তোমরা পরস্পর (প্রতিশোধের ভিত্তিতে) একে অপরের ক্ষতি করতে পারো’’। (ইবনু মাজাহ্ ২৩৬৯, ২৩৭০)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
(১-২)
এক্ষেত্রে ২ জন বিশেষজ্ঞ মুসলিম ডাক্তারের পরামর্শ মতে যদি সেই সন্তানটি আপনার পেটে থাকা আপনার শরীরের জন্য মারাত্মক ক্ষতির প্রবল আশঙ্কা হয়, এমতাবস্থায় তাদের পরামর্শ মোতাবেক ডেলিভারি করানো যাবে।

(০৩)
আল্লাহর কাছে খালেস দিলে চাইলে আল্লাহ তায়ালা মনের আশা পূরন করতে পারেন,ইনশাআল্লাহ। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 240 views
...