আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
59 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (6 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,
নিয়মিত সুরা মুলক তিলওয়াতকারীর কবরে আযাব হবে না ইন শা আল্লাহ।এই আমলের ফজিলত কি শুধু পাঠকারীর জন্য?পাঠকারী যদি মৃত বাবা-মার জন্য ঈসালে সাওয়াব করে বাবা মা কি কবরে আল্লাহ চাইলে হেফাজতে থাকবেন এই আমল দ্বারা?

সুরা ইখলাস ১০বার তিলওয়াত করলে আল্লাহর জান্নাতে ঘর বানিয়ে দেন।মৃত বাবা-মার জন্য ঈসালে সাওয়াব করলে তারাও কি একই প্রতিদান পাবেন নাকি এই আমল শুধু পাঠকারীর জন্য ই?

সন্তানের নেক আমল কি বাবা মায়ের কবরের আযাব প্রতিরোধ করতে পারে ? দুআ যদি কবুল হয় সন্তানের দুআ কি বাবা মাকে জান্নাত পাইয়ে দিতে পারে?

বাবা মা মারা গেল তার সাথে থাকা কারীন জ্বীন কি সন্তানের ওপর প্রভাব বিস্তার করতে পারে?একজনের বাবা মারা গেছেন কিছুদিন অথচ তার সব সময় মনে হয় আব্বার সাথে থাকা কারীন তার আশে পাশেই থাকছে।

আর একটা স্বপ্নের ব্যাখা প্রয়োজন-
একজন মারা যাবার আগে তার সন্তানের থেকে খাবার চেয়েছেন। সন্তান খাবার দেবার আগেই উনি আল্লাহর জিম্মায় চলে যান।ওই সন্তান কিছুদিন পর স্বপ্নে দেখতে পান--তার বাবার সাথে তার দেখা।উনার চেহারা খুব সুন্দর হয়ে গেছে কিন্তু মৃত্যুর আগে অসুস্হতাজনিত কারণে তাকে যেমন দেখা যেত উনি ওমন দুর্বল হয়ে আছেন।জীবিত অবস্হায় ব্যথায় যেভাবে বসে থাকতেন,ওভাবেই বসে আছেন।উনি উনার বাবাকে বলছেন-আব্বা এখানে বসে আছেন?খাবেন না,ক্ষুধা লাগে নাই?বাড়ি চলেন।উনার বাবা উত্তর দিয়েছেন-লাগছেই তো,তুমি আমাকে এখানেই খাবার দিও,আমি আর বাড়ি যাবো না।

উনার বাবার প্রতি উনার করণীয় কি?

1 Answer

0 votes
by (807,660 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলে,
ﻭَﺍﻟَّﺬِﻳﻦَ ﺟَﺎﺅُﻭﺍ ﻣِﻦ ﺑَﻌْﺪِﻫِﻢْ ﻳَﻘُﻮﻟُﻮﻥَ ﺭَﺑَّﻨَﺎ ﺍﻏْﻔِﺮْ ﻟَﻨَﺎ ﻭَﻟِﺈِﺧْﻮَﺍﻧِﻨَﺎ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺳَﺒَﻘُﻮﻧَﺎ ﺑِﺎﻟْﺈِﻳﻤَﺎﻥِ ﻭَﻟَﺎ ﺗَﺠْﻌَﻞْ ﻓِﻲ ﻗُﻠُﻮﺑِﻨَﺎ ﻏِﻠًّﺎ ﻟِّﻠَّﺬِﻳﻦَ ﺁﻣَﻨُﻮﺍ ﺭَﺑَّﻨَﺎ ﺇِﻧَّﻚَ ﺭَﺅُﻭﻑٌ ﺭَّﺣِﻴﻢٌ -
আর এই সম্পদ তাদের জন্যে, যারা তাদের পরে আগমন করেছে। তারা বলেঃ হে আমাদের পালনকর্তা, আমাদেরকে এবং ঈমানে আগ্রহী আমাদের ভ্রাতাগণকে ক্ষমা কর এবং ঈমানদারদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোন বিদ্বেষ রেখো না। হে আমাদের পালনকর্তা, আপনি দয়ালু, পরম করুণাময়।(সূরাঃ-হাশর-১০)

অত্র আয়াতে ঐ সমস্ত মুসলমান ভাইদের জন্য মাগফিরাতের দুআ করা হচ্ছে,এবং দু'আ করতে মুসলমাদেরকে শিক্ষা দেয়া হচ্ছে যারা এ নশ্বর পৃথিবী ছেড়ে অনেক আগেই চলে গেছেন। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/8840


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
নিয়মিত সুরা মুলক তিলাওয়াতকারীকে কবরের আযাব থেকে মুক্তি দেয়া হবে।এই আমলের ফজিলত শুধু তিলাওয়াতকারীর জন্য সীমাবদ্ধ নয় বরং তিলাওয়াতকারী যদি তার পিতামাতা বা অন্য কারো জন্য ঈসালে সওয়াব করে, তাহলে যাকে ঈসালে সওয়াব করা হবে, সেও সওয়াব পাবে। তাকেও আল্লাহ কবরের আযাব থেকে মুক্তি দান করবেন।

সুরা ইখলাস ১০ বার তিলওয়াত করলে আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দেন। এমন কোনো হাদীস সম্পর্কে আমাদের জানা নেই।

সন্তানের নেক আমল বাবা মায়ের কবরের আযাব প্রতিরোধ করতে পারে যদি আল্লাহ চান। সন্তানের দুআ বাবা মাকে জান্নাত পাইয়ে দিতে পারে। এমন সম্ভাবনাকে উড়িয়ে দেয়া যাবে না।

বাবা মা মারা গেলে তার সাথে থাকা কারীন জ্বীন সন্তানের ওপর প্রভাব বিস্তার করতে পারে না। 

স্বপ্নের ব্যাখা
সন্তান তার বাবার জন্য ঈসালে সওয়াব করবে। আল্লাহ সন্তানের কল্যাণ করুক।আমীন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...