প্রায় ২ বছর আগে আমার হাতে ধরা পড়েছিল বাবা, তখন অনেক মাফ চেয়েছে আমার মা'র কাছে।মুরব্বিরা ঐ মহিলাকে অপমান করেছিল।এরপর হঠাৎ কয়েকদিন আগে আবার দেখতে পাচ্ছি লুকিয়ে কথা বলছে ঐ মহিলার সাথে।
এদিকে আমি একজনকে পছন্দ করি, বাড়িতে আমাদের বিয়ের কথা চলছে।এই মুহূর্তে বাসায় আমার বাবার ব্যাপারটা সবাইকে জানালে আমাদের বিয়ের কথা পিছিয়ে যেতে পারে, যেটা আমি চাচ্ছি না।আবার আমার মা শুনলেও অনেক কষ্ট পাবে। বাবা জিগ্যাসা করতে চাচ্ছি কিন্তু মনে হচ্ছে সে আমাকে সত্যি বলবে না, উল্টা শুধু আমি জানি এইটা জানলে আমার ক্ষতি করতে পারে।আবার কখনো মনে হচ্ছে আমি তাকে হারাম থেকে ফিরাতে পারবো না, নিজে অন্তত হারাম থেকে বাঁচি।আমার বিয়েটা হোক তারপরে পরিবারে জানাই।আবার বিয়ে কবে হবে সেটাও এখনো ঠিক হয়নি, কথাবার্তা চলছে।সবকিছু মিলিয়ে আমি অনেক ডিপ্রেশনে আছি।আমার এখন কী করা উচিত?"