আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
53 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (11 points)
edited by
আসসালামু আলাইকুম।
১. আমার একজন সহপাঠী স্বপ্নে দেখেছে সে মারা যাচ্ছে। মানে স্বপ্নের মধ্যে সে বুঝেছে যে তার দ্রুত মৃত্যু হবে এমন, ওই সময় সে গোসলরত অবস্থায় ছিল। সেদিন রাতে সে গুগল এ একটা জিনিস জানার জন্য ঢুকে কিন্তু ভুলক্রমে খুব অশ্লীল একটা ভিডিও ওর সামনে আসে ও সাথে সাথেই গুগল থেকে বের হয়ে যায়, আর ঢুকেওনি পরে। রাতে এমন স্বপ্ন দেখেছে অনেক ভয় পাচ্ছে সে। এমনিতে সে আলেমের সহবতে থাকে, দ্বীনদার সঙ্গীদের সাথে উঠাবসা করে, নজরের হেফাজতের সর্বোচ্চ চেষ্টা করে। সে মেডিকেলে পড়ে। স্বপ্ন দেখার পর নামাজ পড়ে অনেক কেঁদেছি সিজদায় । অনেক ভয় পাচ্ছে সে। সে সবসময় জিহাদ করতে চায়, শাহাদতের মৃত্যু কামনা করে। তার বিয়ে হয়নি। একজন দ্বীনদার পার্টনার কে পছন্দ করেছে কিন্তু ফ্যামিলি এখন বিয়ে দিবেনা বলে সবর করছে। তার ফ্যামিলি দ্বীনদার কাউকে আনছে না তাই নিজেই পছন্দ করেছে সে।
এখন তার এই স্বপ্নের ব্যাখ্যা কী? কোনো সংকেত আছে কি?

২. আমি কিভাবে বুঝব আমার আমল আল্লাহ কবুল করছেন?

৩. ইমাম মাহাদী (আ.) এর দলে যুক্ত হওয়ার জন্য কীভাবে নিজেকে প্রস্তুত করতে হবে ? মেয়ে হিসেবে।

৪.আমি মেডিকেলে পড়ি। কিভাবে নিজেকে দুনিয়া থেকে, হারাম থেকে দূরে রাখব? পড়াশোনা ছাড়া সম্ভব হচ্ছে না, পরিবার মানবে না। দুনিয়ার মধ্যে যেন ডুবে না যাই, হারাম থেকে দূরে থাকি, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য কি কি করব?

৫. খাওয়ার সময় মাথায় কাপড় দিতে হয় এটা কি সহীহ হাদীস দ্বারা প্রমাণিত? এটা কি সুন্নাহ!

৬. মেয়ে হিসেবে কীভাবে জিহাদের জন্য নিজেকে প্রস্তুত করতে পারি যেহুতু জিহাদ এখন ফরযে কিফায়া।

1 Answer

0 votes
by (805,290 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
خير لنا و شر علي أعدائنا والحمدلله رب العالمين
(ভালো আমাদের জন্য,খারাপ আমাদের শত্রুদের জন্য,সমস্ত প্রশংসা আল্লাহ তা'আলার।)
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ قَال: (الرُّؤْيَا ثَلاثٌ : فَبُشْرَى مِنَ اللَّهِ ، وَحَدِيثُ النَّفْسِ ، وَتَخْوِيفٌ مِنَ الشَّيْطَانِ فَإِنْ رَأَى أَحَدُكُمْ رُؤْيَا تُعْجِبُهُ فَلْيَقُصَّ إِنْ شَاءَ وَإِنْ رَأَى شَيْئًا يَكْرَهُهُ فَلا يَقُصَّهُ عَلَى أَحَدٍ وَلْيَقُمْ يُصَلِّي ) 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ স্বপ্ন তিনি প্রকার। (১) আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, (২) বান্দার মনের খেয়াল এবং (৩)শয়তানের পক্ষ থেকে ভীতি প্রদর্শনমূলক কিছু। অতএব তোমাদের কেউ পছন্দনীয় কিছু স্বপ্নে দেখলে তা ইচ্ছা করলে অপরের কাছে ব্যক্ত করতে পারে। আর সে অপছন্দনীয় কিছু স্বপ্নে দেখলে যেন তা ব্যক্ত না করে এবং উঠে নামায পড়ে।( সহীহ বুখারী-৭০১৭) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/734

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) যিনি স্বপ্নে মারা যেতে দেখেছেন, তার অতীতের জীবন পদ্ধতিতে পরিবর্তন আসবে। 
(২) যখন নেক আমলের প্রতি দিনদিন আগ্রহ বাড়বে? এবং আমল কবুল হচ্ছে কি না? সেই ভয় অন্তরে উকি দিবে। তখন ধারণা করা যেতে পারে যে, হয়তো কবুল হয়েছে।তবে নিশ্চিত ভাবে কখনো বলা যাবে না।
(৩) ইমাম মাহাদী (আ.) এর দলে যুক্ত হওয়ার জন্য নিজেকে ফরয নফল ইবাদতের মাধ্যমে প্রস্তুত করতে হবে।
(৪) নিজেকে দুনিয়া থেকে এবং হারাম থেকে দূরে রাখার জন্য নেককার ব্যক্তিদের সংস্পর্শ গ্রহণ করতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...