আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
52 views
in ওয়াসওয়াসা by (2 points)
edited by
১হুজুর আমি আগে ভালো কাজ করতাম না।মানে খারাপ কাজ করতাম নামায পরতাম না।আমার বয়স ও কম.কিন্তু হঠাৎ করে ভালো হয়ে জাই। নামায পরা শুরু করি প্রায় ১ বছর বা ৭-৮ মাস।যখন ভালো হওয়া শুরি করি তখন আমার ওয়াসওয়াসা রোগ শুরু হয়।তো এটা একটা সময়ে অনেক বেড়ে যায়। তাই আমার পরিবার কে এটা জানাই এবং তারা আমাদের পরিচিত একজন হুজুর উনি শায়খুল হাদিস এবং  মুফতি, তাকে সব বলে।আমাদের বাসায় আসেন।সব নিয়ে কথা বলা হল।ওই হুজুর আমাকে কিছু জিনিস বললেন পরামর্শ দিলেন।উনি আমাকে কিছু দোয়া শিখালেন, আমল ও শিখালেন।তারপর দোয়া পড়ে পানি দেন,শরীরের তেল দেন।আমি সব ব্যবহার করি। পরে আবার হোমিওপ্যাথি ঔষধ দেন যেটার ঘ্রাণ নিতে হয়।সব অনুসরণ করে চলার পর আলহামদুলিল্লাহ আজ অনেক মাস ধরে এই টা নেই।মানে এখন এমন অবস্থা যে আর এত পবিত্র নিয়ে কোনো চিন্তা আসে না। আগে এতো ওয়াসওয়াসা ছিলো যে অনেক পবিত্র তা নিয়ে প্রশ্ন আস্তো কিন্তু এখন মনে হয় এতো কিছু করার দরকার নেই।কিন্তু এখন সব ওয়াসওয়াসা চলে গেলেও ফরজ গোসল এর ওয়াসওয়াসা রয়ে গিয়েছে।তাই কিছু পরামর্শ দিলে ভালো হইতো।

২.হুজুর আমার মাথার চুল তো বড়। এখন কিভাবে চুলের গোড়ায় কিভাবে পানি পৌছাবো?আর চুলের গোড়ায় না পানি গেলে কি ফরয গোসল হবে না?নিয়ম টা কি?

৩.কুলি করার সময় কি পুরো মুখ এর ভিতরে না ভিজলে কি গোসল হবে না?মানে দাতের নিচের মাড়ি,উপরের মাড়ি?আর গড়্গড়া ছাড়া কুলি করলে কি গোসল হবে না?

৪.নাকে যে লোম থাকে ওই লোম ও কি সবগূলো ভিজাতে হবে?

৫.হাত, পা এর আঙুলের ফাকে কি পানি পৌছাতে হবে? না পৌছালে  কি ফরয গোসল হবে না?

৬.হুজুর কান,নাভির ভিতরেও কি পানি দিতে হবে?কিভাবে কান ও নাভি ভিজাবো মানে কোন পদ্ধতি মেনে ফরয গোসলে কান ও নাভি ভেজাবো?

৭.হুজুর আমি সব সময় এক হাতের কোষে পানি নিয়ে কুলি করি। কিন্তু ফরজ গোসল এ দুই হাতে নেই কারণ এক হাতে কম পানি তাই গোসলে সন্দেহ হবে।তাই কি এক হাতের কোষে নেওয়া সঠিক নাকি দুই হাতে একত্রে। আমি চাই অপচয় না হোক। সুন্নাত অনুযায়ী।
হুজুর আমার বয়স কম, আবার এসব তো কেওকে বলাও জায় না।ঐ হুজুর কে আবার ফরয গোসল এর এই সমস্যা নিয়ে বলি নাই। তার হুজুর এখন যদি এই উত্তর না দেন তাহলে দিন দিন এই জিনিস টা আরো বড় হবে। আমি চাই মুক্তি পেতে।তাই যদি বলতেন তাহলে সঠিক নিয়ম জানতাম।এবং এই সমস্যা থেকে পুরোপুরি বাচ তাম

1 Answer

0 votes
by (806,640 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) আল্লাহ আপনাকে সুস্থ করুক।আমীন।
(২) মাথায় পানি ঢেলে দিবেন। মাথায় পানি ঢেলে দিয়ে চুলের গোড়ায় হাতের আঙ্গুল দ্বারা নাড়িয়ে নিবেন। এভাবে আপনার চুলের গোড়ায় পানি পৌছে যাবে।
(৩) কুলি করার সময় পুরো মুখ এর ভিতরে পানি পৌছতে হবে। কুলি করলে অবশ্যই পুরো মুখের ভিতর পানি পৌছাবে। 
(৪) নাকে যে লোম থাকে ঐ লোমকে ভিজানো শর্ত নয় তবে নাকে পানি দিলে এমনিতেই লোমগুলো ভিজবে।
(৫) হাত পায়ের আঙুলের ফাকে পানি পৌছাতে হবে নতুবা ফরয গোসল হবে না। 
(৬) নাভির ভিতরেও পানি দিতে হবে। নতুবা ফরয গোসল হবে না।
(৭) এক হাতে নিলেই হবে। তবে দুই হাত দ্বারা নেয়া হলে আরো ভালো।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...