#আর্জেন্ট
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
১.পেশায় আইনজীবী এমন কাউকে বিয়ে করা কি জায়েজ? পাত্র ব্যক্তিগত জীবনে কতটুকু ইসলাম পালন করেন সেটা এখনো জানিনা, যদি প্রস্তাবে আগানো হয় তখন হয়তো পাত্রের সাথে কথা বলে বুঝা যাবে। এক্ষেত্রে কি প্রস্তাবে আগানো উচিত?
২.পাত্র নিজে এখনো সরাসরি উকালতি করার অনুমোদন পাননি। এজন্য উনি আরেকজনের আন্ডারে কাজ করেন। সেক্ষেত্রে বিয়েতে রাজি হওয়া যাবে কিনা?
৩.বর্তমানে বিয়েটা অনেক কঠিন। দেখা যায় যে নরমাল পাত্র ও অনেক সময় মিলমতো পাওয়া যায় না, দ্বীনদার পাত্র পাওয়া তো আরও বেশি কঠিন। বর্তমান প্রেক্ষাপটে উপরের প্রস্তাবটির মতো কোনো প্রস্তাব আসলে তখন আরও বেশি দ্বীনদার পাত্রের আশায় কি এমন প্রস্তাব ছেড়ে দেওয়া উচিত নাকি ছেলে নামাজ, রোজা, যাকাত আদায় করলে, মোটামুটি দ্বীনের পথে থাকলে(শতভাগ না) এবং ইনকাম হালাল-হারামের এমন মিশ্রণ হলে সেক্ষেত্রে সেই প্রস্তাবে আগানো উচিত?
দয়া করে একটু তাড়াতাড়ি উত্তর গুলা জানালে উপকার হয়৷