আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
154 views
in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (1 point)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ, উস্তাদ।


আমি অনলাইনে একটি ছোট ব্যবসা করি। মূলত বাধ্য হয়েই এই ব্যবসা শুরু করেছিলাম। বর্তমানে আমার বিক্রি খুব কম, তাই সেল বাড়ানোর জন্য ফেসবুকে বিজ্ঞাপন (এড) চালানোর কথা ভাবছি।

আমি অর্গানিক প্রোডাক্ট নিয়ে কাজ করি, বিশেষ করে ত্বক ও চুলের পণ্য, যা মূলত নারীদের জন্য। এড রান করার জন্য যিনি কাজ করেন, তিনি পরামর্শ দিয়েছেন—একজন নারী মডেল ব্যবহার করতে। কিন্তু নারী মডেল দিয়ে করালে গুনাহ হয় যতটা জানি। তাই এটা করছি না।


এই বিষয়ে আমার কিছু প্রশ্ন আছে:

১. যদি ভিডিওতে কোনো নারীকে না দেখিয়ে শুধু একজন নারীর কণ্ঠ (ভয়েস) ব্যবহার করা হয়, তাহলে কি এতে কোনো গুনাহ হবে?


২. যদি ভিডিওতে কোনো নারীকে সরাসরি না দেখিয়ে, শুধুমাত্র গ্লাভস/মোজা পরা হাত দিয়ে প্রোডাক্ট ব্যবহার দেখানো হয়—তাহলে কি এটি জায়েজ হবে? (এক্ষেত্রে হাতও সরাসরি দেখা যাচ্ছে না)


আমার বিজনেস টা জরুরি অনেক। আমার পরিবারের খরচ ঔষধ এখান থেকেই আসে। আমি চাই আমার ব্যবসা হালালভাবে পরিচালনা করতে। তাই আপনার দিকনির্দেশনা পেলে খুব উপকৃত হবো, ইনশাআল্লাহ।

জাযাকাল্লাহু খাইরান।

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
বিশুদ্ধ মতানুযায়ী নারীকন্ঠ সতরের অন্তর্ভুক্ত নয়।তবে বর্তমান ফিতনার সময়ে নারীরা বিনা প্রয়োজনে পর-পুরুষের সামনে যাবে না,তাদের সাথে কথাও বলবে না।বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/1706
তবে শিক্ষার প্রয়োজনে ইসলাম ও মুসলমানের স্বার্থে নারী শিক্ষিকার কাছ থেকেও শিক্ষা গ্রহণের অনুমোদন ফুকাহায়ে দিয়ে থাকেন যতক্ষণ না এ দেশে পৃথক শিক্ষা চালু হচ্ছে।বিস্তারিত জানুন- https://www.ifatwa.info/434

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
নারীকণ্ঠ যদিও সতরের অন্তর্ভুক্ত নয় তথাপি ফিতনার দরুণ নারীদের জন্য পুরুষদের নিজ কন্ঠ উপস্থাপন করা যাবে না। তাই পুরুষ কন্ঠ দ্বারা ভিডিও তৈরী করার চেষ্টা করবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
আর হাত মোজা পড়া ছবি দিলে সমস্যা হবে? 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...