আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

+1 vote
136 views
in পবিত্রতা (Purity) by (8 points)
edited by
শায়েখ আমি একজন ছেলে।প্রশ্নগুলো-

১.ফরয গোসলে কান ও নাভি তে কিভাবে পানি পৌছাবো?পদ্ধতি টা বললেই হবে।
২.ফরয গোসলে  চুলের গোড়ায় কিভাবে পানি পৌছিয়েদিবো?আমার চুল তো মোটামুটি বড়?এটারও পদ্ধতি টা বললেই হবে।

৩.ফরয গোসলে সাবান না ব্যবহার করলে কি সমস্যা হবে?

৪.ফরয গোসল করার পরও যদি দেহে নাপাকি থাকে তবে কি গোসল হবে না?
৫.দেহের লোম বেশি হলেও কি শুধু পানি ঢাললেই হবে?

৬.ফরয গোসলে কুলি করার জন্য ২ হাতে একত্রে পানি নিয়ে কুলি করি আমি যাতে পুরো মুখ ভিজে যায়।এটা  কি অপচয়? নাকি আমি ১ হাতের কোষে নিলে অপচয় হবে না।
এই ৬টি প্রশ্ন কোরআন, হাদিস এবং  হানাফি ফিকাহ থেকে পুরোপুরি বললে ভালো হত।

৭আমি যদি নিশ্চিত না হই যে আমার কাপড়ে প্রস্রাবের ফোটা পরেছে নাকি, তবে কি ওই কাপড় পড়ে নামায পরা যাবে?

 ৮.এক দিরহাম নাপাকি কতটুকু মানে পরিমাণ টা?  আর কতটুকু নাপকি মাফ?

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
গোসলের ফরয ১১টি।
(১)মুখ ধৌত করা।
(২)নাক ধৌত করা।
(৩)সমস্ত শরীর একবার ধৌত করা।
গোসলের ফরয সাধারনত এ তিনটিই।কেননা সমস্ত শরীরের মধ্যে পরবর্তী সবগুলাই ঢুকে গেছে।কিন্ত বিশেষ গুরুত্বের ধরুণ কোনো কোনো কিতাবে পৃথক পৃথক করে গননা করা হয়। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/5183

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) ফরয গোসলে কান ও নাভিতে  পানি যেভাবে সম্ভব সেভাবে পৌছালেই হবে।
(২) ফরয গোসলে চুলের গোড়ায় যেভাবে সম্ভব পানি পৌছিয়ে দিলেই হবে। 
(৩) ফরয গোসলে সাবান না ব্যবহার করলে কোনো সমস্যা হবে না।

(৪) ফরয গোসল করার পর যদি দেহে নাপাকি থাকে তবেও গোসল হয়ে যাবে।
(৫) দেহের লোম বেশি হলেও শুধু পানি ঢাললেই হবে।

(৬) আপনি যদি নিশ্চিত না হন যে আপনার কাপড়ে প্রস্রাবের ফোটা পরেছে। তবে ঐ কাপড় পড়ে নামায পরা যাবে।

(৭)
এক দিরহামের চেয়ে কম পরিমাণ ফোটা আসলে সেটা নাপাকি হিসেবে গণ্য হবে না।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/787


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 73 views
0 votes
1 answer 144 views
...