আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
70 views
in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (21 points)
১. ব্যাংকের জন্য ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টার ইত্যাদি কেনার প্রয়োজন হলে সাপ্লায়ারদের সাথে যোগাযোগ করা, দরদাম করা এবং সেগুলো ক্রয় করার ব্যবস্থা করা। অর্থাৎ শুধু যন্ত্রপাতি কেনা-কাটার সমন্বয় করা।
২. ব্যাংকের ইন্টারনেট কানেকশন যারা দেয় (আইএসপি বা সার্ভিস প্রোভাইডার), তাদের সাথে যোগাযোগ রাখা এবং ব্যাংকের ইন্টারনেট ও প্রযুক্তিগত সিস্টেম ঠিকভাবে চলছে কি না তা মনিটর করা।
উল্লেখ্য, এই কাজগুলোর সাথে সরাসরি সুদের হিসাব, সুদের সফটওয়্যার তৈরি, সুদের চুক্তি লেখা বা সুদের লেনদেনের কোনো কাজ জড়িত থাকবে না। এ ধরনের কাজ যদি কেউ সুদি ব্যাংকে চাকরি হিসেবে করে, তাহলে শরীয়তের দৃষ্টিতে তা করা জায়েজ বা হালাল হবে কি না?

বিঃদ্রঃ

এই প্রশ্নের উত্তর ২জন মুফতি ২রকম দিয়েছেন ,একজন বলেছেন জায়েজ হবে, অন্য জন বলেছেন জায়েজ হবে না, তাহলে কোন উত্তর টা নিবো?
by (21 points)
সুদি ব্যাংকে**

1 Answer

0 votes
by (805,470 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
لَعَنَ رَسُولُ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ آكِلَ الرِّبَا، وَمُؤكِلَهُ، وَشَاهِدَيْهِ، وَكَاتِبَهُ.
যে সুদ খায়, যে সুদ খাওয়ায়, যে সাক্ষী থাকে এবং যে ব্যক্তি সুদের হিসাব-নিকাশ বা সুদের চুক্তিপত্র ইত্যাদি লিখে দেয় সকলের প্রতি রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা‘নত করেছেন। (-মুসনাদে আহমাদ, হাদীস ৬৬০; সুনানে আবু দাউদ, হাদীস ৩৩৩৩; জামে তিরমিযী, হাদীস ১২০৬) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/866

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সুদি কাজে সরাসরি সহযোগিতা করা নাজায়েয ও হারাম। তবে
(১) ব্যাংকের জন্য ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টার ইত্যাদি কেনার প্রয়োজন হলে সাপ্লায়ারদের সাথে যোগাযোগ করা, দরদাম করা এবং সেগুলো ক্রয় করার ব্যবস্থা করা। অর্থাৎ শুধু যন্ত্রপাতি কেনা-কাটার সমন্বয় করা নাজায়েয হবে না। কেননা এখানে সরাসরি সুদি হিসাবে সাহায্য করা হচ্ছে না।
(২) ব্যাংকের ইন্টারনেট কানেকশন যারা দেয় (আইএসপি বা সার্ভিস প্রোভাইডার), তাদের সাথে যোগাযোগ রাখা এবং ব্যাংকের ইন্টারনেট ও প্রযুক্তিগত সিস্টেম ঠিকভাবে চলছে কি না তা মনিটর করা। এগুলোও সুদি কাজে সরাসরি সাহায্য হবে না।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/139741


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...