আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
90 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (4 points)
edited by
আসসালামু আলাইকুম ওয়ারহ মাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বিয়ের কথা চলতেছে,,বিয়ে হচ্ছে না অনেকদিন চেষ্টা করতেছি। আজকে আমাকে দেখতে আসছিল। তারা চলে যাওয়ার আগে আমার মা অনেক দুশ্চিন্তা করতে করতে ঘুমিয়ে যায়।ঘুম থেকে উঠে বলে সপ্ন দেখছে,,,সপ্নের মধ্যে দেখছে আমার বড় ভাই আমার মাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলতেছে আমার মাথায় হাত বুলিয়ে দাও।ভাইয়া মামুনিকে কান্তে কান্তে বলে বাতেন আংকেল শয়তানি করতেছে বিয়ে হতে দিচ্ছে না,,,আমার ভাইয়েরও বিয়ে হয়নি।আমার বড় ভাইকে আমার অনেক সন্দেহ হয় সে আমার বিয়ে আটকায় রাখছে,,সে প্রকাশ্য আমাকে হিংসা করে শত্রুতা করে,,,আচরণ অসাভাবিক তার।আমি বুঝতেছি না আমার মা সপ্নকে সত্যি ভাবতেছে।আজকে হেফাজতের আমল করছি আলহামদুলিল্লাহ। তবুও কেন এতো অসুস্থ লাগতেছে।আমার অনেক রাগ উঠে। আমার মাও সব সময় রেগে থাকে আমিও। সামনে থেকে যদি কাউকে এসব বলতে পারতাম!আজকে হাত থেকে জিনিসপত্র পড়ে যাচ্ছে আমার হাত কেটে গেছে,, এই জন্য নাকি অন্য কিছু।আরেকটা কথা আমি রুকিয়া পানি খাই,  বড়ই পাতার গোসলও দেই,,আমি মাঝে মাঝে সস্তি লাগলেও আমার বিয়েতে অনেক বাধা,,,আমার মা যখন আমার সাথে রেগে যায় সবসময় না,, মাঝে মাঝে আমি এতো হতাশ হয়ে যাই যেমন আজকে,, অনেক উদাসীন হয়ে বসে থাকি ইবাদতে সাদ পাই না অনেক রাত হয়ে যায় ঘুমাই না,,

1 Answer

0 votes
by (807,660 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাযি-থেকে বর্ণিত তিনি বলেন- 
ﻋَﻦْ ﻋَﺒْﺪِ اﻟﻠَّﻪِ ﺑْﻦِ ﻋَﻤْﺮٍﻭ ﺭَﺿِﻲَ اﻟﻠَّﻪُ ﻋَﻨْﻬُﻤَﺎ ﻗَﺎﻝَ: ﻗَﺎﻝَ ﺭَﺳُﻮﻝُ اﻟﻠَّﻪِ - ﺻَﻠَّﻰ اﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ -( «ﻛَﺘَﺐَ اﻟﻠَّﻪُ ﻣَﻘَﺎﺩِﻳﺮَ اﻟْﺨَﻼَﺋِﻖِ ﻗَﺒْﻞَ ﺃَﻥْ ﻳَﺨْﻠُﻖَ اﻟﺴَّﻤَﺎﻭَاﺕِ ﻭَاﻷَْﺭْﺽَ ﺑِﺨَﻤْﺴِﻴﻦَ ﺃَﻟْﻒَ ﺳَﻨَﺔٍ)ﺭَﻭَاﻩُ ﻣُﺴْﻠِﻢٌ.
আল্লাহ তা‘আলা প্রত্যেক মানুষের তাক্বদীর লিপিবদ্ধ করেছেন আসমান-যমীন সৃষ্টির ৫০ হাজার বছর পূর্বে এবং তিনি যার ভাগ্যে যা লিপিবদ্ধ করেছেন তাই ঘটবে।(ছহীহ মুসলিম, মিশকাত হাদীস নং/৭৯)। 
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/58

সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
জন্ম মৃত্যুর মত বিয়ে শাদী ইত্যাদি সবকিছুই নির্ধারিত রয়েছে।তাকদীরে লিপিবদ্ধ রয়েছে।তাকদীরে যার সাথে বিয়ের কথা লিখিত রয়েছে,তার সাথেই বিয়ে হবে।হ্যা তাকদীরে যা লিখা রয়েছে,তা দু'আর মাধ্যমে পরিবর্তনও হয়ে যেতে পারে।শত চেষ্টা করলেও কাউকে বিয়ে করা যাবে না, যদি না তাকদীরে লিখা থাকে বা আল্লাহর হুকুম হয়।তাকদীর আল্লাহ লিখে রেখেছেন।এবং পরবর্তীতে আল্লাহ তাকদীরকে পরিবর্তনও করে দিতে পারেন।

 এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/5266

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আল্লাহর হুকুম ব্যতিত কিছুই হয় না। আপনার বিয়েকে কেউই আটকিয়ে রাখতে পারবে না। যখন আল্লাহর হুকুম হবে তখন অবশ্যই বিয়ে হবে। আপনার স্বপ্নগুলোর কিছু কিছু কাল্পনিক। আপনি তাহাজ্জুদ নামায পড়বেন। এবং সর্বদা কুরআন তিলাওয়াত করবেন। আল্লাহর যিকির সর্বদা করবেন। আল্লাহ আপনার কল্যাণ করুক।আমীন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...