জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
(০১)
ভালো নাম রাখা পিতা-মাতার সর্বপ্রথম দায়িত্ব। আমরা এভাবেও বলতে পারি যে, পিতা-মাতার উপর সন্তানের সর্বপ্রথম হক হচ্ছে, তার জন্য সুন্দর নাম নির্বাচন করা।
আবদুল্লাহ ইবনে আব্বাস রা. ও আয়েশা রা. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
من حق الولد على الوالد أن يحسن اسمه ويحسن أدبه.
অর্থ : সন্তানের সুন্দর নাম রাখা ও তার উত্তম তারবিয়াতের ব্যবস্থা করা বাবার উপর সন্তানের হক। -মুসনাদে বাযযার (আলবাহরুয যাখখার), হাদীস ৮৫৪০
হযরত আবুদ দারদা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
إِنّكُمْ تُدْعَوْنَ يَوْمَ الْقِيَامَةِ بِأَسْمَائِكُمْ، وَأَسْمَاءِ آبَائِكُمْ، فَأَحْسِنُوا أَسْمَاءَكُمْ.
কিয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের ও তোমাদের বাবার নাম নিয়ে (অর্থাৎ এভাবে ডাকা হবে- অমুকের ছেলে অমুক)। তাই তোমরা নিজেদের জন্য সুন্দর নাম রাখ। -সুনানে আবু দাউদ, হাদীস ৪৯৪৮
,
আরো জানুনঃ
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
আরিশফা নামের অর্থ আরবী ডিকশনারীতে খুজে পাইনি।
তবে কেউ কেউ বলেন এর অর্থ হলো পবিত্রতা সৌন্দর্যতা কোমলতা
তাসনীম নামের অর্থ জান্নাতের একটি বিশেষ ঝর্ণা বা পানির উৎস।
মেয়ের জন্য এই নাম রাখা যাবে।
(০২)
মা'যুর হিসবেই থাকবে।
(০৩)
সে যদি পূর্ব হতেই শরয়ী মা'যুর হয়ে থাকে, আর পুরো ওয়াক্তের মধ্যে যদি স্রাব আর না আসে, তাহলে সে আর মা'যুর থাকবে না।
(০৪)
ছোট সুরা দিয়ে দ্রুত পড়লে যদি নামাজ পরিপূর্ণ পবিত্রতা রক্ষা করে আদায় করা যায়, তাহলে এমনটি করবে।
অন্যথায় ধীরে সুস্থে নামাজ আদায় করারই পরামর্শ থাকবে।
(০৪)
সে যদি পূর্ব হতেই শরয়ী মা'যুর হয়ে থাকে, ক্ষেত্রে ফরজ ও সুন্নাত উভয় নামাজ আদায় করার পর চেক করতে পারবে।
(০৫)
সে যদি পূর্ব হতেই শরয়ী মা'যুর হয়ে থাকে, সেক্ষেত্রে সে নামাজ আদায় করে নিবে।
এরপর যদি ঐ ওয়াক্তের মধ্যে একবারও স্রাব না আসে, তাহলে নিজেকে আর মা'যুর মনে করবে না।
(০৬)
এক্ষেত্রে তার গুনাহ হবে।