আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
77 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (15 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
আমি একজন মেয়ে। ৭ বছর আগে আমি একদম দ্বীন মেনে চলতাম না,হুট করেই আল্লাহ আমাকে হিদায়াত দেন।হিদায়াতের ১/২ বছর পর আমি আবারও পথভ্রষ্ট হয়ে যাই & অনেক বাজে গুনাহ করি, রিলেশনশিপ ইস্যু (শারীরিক হই নি)। তারপর আবারও আল্লাহ দয়া করে হিদায়াত  দেন & এরপর আর এসবে যাই নি।নিজেকে সংযত রেখেছি,নিজেকে ইম্প্রুভ করছি প্রতি মূহুর্তে। আল্লাহ তায়ালার কাছে মনে পড়লেই দুয়া করি ওসব যেনো আমার ম্যারিড লাইফে কোনো সমস্যা না করে। কখনও যেনো প্রকাশ্যে না আসে। আলহামদুলিল্লাহ কখনো এসব নিয়ে কিছু ইস্যু হয় নি।তবে,,

রিসেন্টলি আমার বিয়ের কথা চলছে,পাত্র আমার আত্মীয়।উনাকে আমার কখনই ভালো লাগতো না বাট অনেক সাইন আল্লাহ দিয়েছেন, উনার প্রতি আমার মন ঘুরিয়েছেন।উনারও পাস্ট রিলেশন ছিলো বাট এতো ক্লোজ না।উনিও গিলটি এটা নিয়ে।উনিও প্র্যাকটিসিং হচ্ছেন।

আজকে হঠাৎ কথায় কথায় বলেন,আমাকে কেউ কখনো টাচ করেছে কিনা।আমি ঘুরায়ে আন্স দিসি উনি বললেন ডিরেক্ট বলো।আমি বললাম না। এই না টা তো মিথ্যা বললাম,ঝামেলা হতে পারে তাই।

এটা ঠিক করেছি?

এরপর থেকে পুরে রাত আমার গিলটি ফিল হয়েছে।অনেক কেঁদেছি,মাফ চেয়েছি আল্লহর কাছে।বারবার মনে হয়েছে কেনো করলাম!

উনাকে নিয়ে ইস্তেখারা পজিটিভ আমার।

আগের গুনাহ নিয়ে খুব অনুতপ্ত লাগছে,লজ্জিত লাগছে, মনে হচ্ছে মরে গেলে ভালো হতো এর চেয়ে

আমাকে উপদেশ দিবেন,আমি এই ব্যাপার গুলোকে কিভাবে দেখবো? হতাশ লাগছে.. নিজেকে বিরক্ত লাগছে নিজের কাছে

আল্লহ আমাকে মাফ করে  দিক..

1 Answer

0 votes
by (807,660 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সাধারণ বিধান এটাই যে, গোনাহকে গোপন রাখতে হবে।
আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন,
عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ : ( ﻛُﻞُّ ﺃُﻣَّﺘِﻲ ﻣُﻌَﺎﻓًﻰ ﺇِﻟَّﺎ ﺍﻟْﻤُﺠَﺎﻫِﺮِﻳﻦَ ﻭَﺇِﻥَّ ﻣِﻦْ ﺍﻟْﻤُﺠَﺎﻫَﺮَﺓِ ﺃَﻥْ ﻳَﻌْﻤَﻞَ ﺍﻟﺮَّﺟُﻞُ ﺑِﺎﻟﻠَّﻴْﻞِ ﻋَﻤَﻠًﺎ ﺛُﻢَّ ﻳُﺼْﺒِﺢَ ﻭَﻗَﺪْ ﺳَﺘَﺮَﻩُ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻓَﻴَﻘُﻮﻝَ ﻳَﺎ ﻓُﻠَﺎﻥُ ﻋَﻤِﻠْﺖُ ﺍﻟْﺒَﺎﺭِﺣَﺔَ ﻛَﺬَﺍ ﻭَﻛَﺬَﺍ ﻭَﻗَﺪْ ﺑَﺎﺕَ ﻳَﺴْﺘُﺮُﻩُ ﺭَﺑُّﻪُ ﻭَﻳُﺼْﺒِﺢُ ﻳَﻜْﺸِﻒُ ﺳِﺘْﺮَ ﺍﻟﻠَّﻪِ ﻋَﻨْﻪُ )
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, আমার সকল উম্মাতকে মাফ করা হবে, তবে প্রকাশকারী ব্যতীত। আর নিশ্চয় এ বড়ই অন্যায় যে, কোন লোক রাতের বেলা অপরাধ করল যা আল্লাহ গোপন রাখলেন। কিন্তু সে সকাল হলে বলে বেড়াতে লাগল, হে অমুক! আমি আজ রাতে এই এই কাজ করেছি। অথচ সে এমন অবস্থায় রাত কাটাল যে, আল্লাহ তার কর্ম লুকিয়ে রেখেছিলেন, আর সে ভোরে উঠে তার উপর আল্লাহর দেয়া আবরণ খুলে ফেলল। (সহীহ বুখারী-৬০৬৯,সহীহ মুসলিম-২৯৯০) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/906


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনাকে পাত্র যেই জিনিষের কথা জিজ্ঞাসা করেছে , যদি আপনি পূর্বে তাতে লিপ্ত থাকেন, এবং বর্তমানে তাওবাহ করে নেন, এবং সেই বিষয়টা আপনি ব্যতিত অন্য কেউ না জানে, তাহলে আপনার জন্য সেই বিষয়কে গোপনা রাখা উচিত ও সঠিক সিদ্ধান্ত। এমনকি ইমাম নববী রাহ তখন মিথ্যা কসমের অনুমোদন দিয়ে থাকেন। হ্যা, সর্বোপরি আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিবেন। আল্লাহ ক্ষমাকারী। যদি দেখেন ভবিষ্যতে পাত্র জেনে যেতে পারে, তাহলে তখন আংশিক প্রকাশ করা যেতে পারেন যদি আশংকা হয় যে, পরবর্তীতে সংসার জীবনে সমস্যা হতে পারে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...