আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
45 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (10 points)
closed by
আসসালামু আলাইকুম, শাইখের কাছে প্রশ্ন,

সংকটকালীন সময়ে পরিবারের জন্য প্রয়োজনীয় খাদ্য (যেমন- চাল, ডাল, তেল ইত্যাদি) এবং ওষুধ মজুদ রাখার বিধান কী? জায়েজ হলে কতটুকু পরিমাণ বা, কত মাস/বছরের চাহিদা ভেবে মজুদ করে রাখা যাবে?
closed

1 Answer

0 votes
by (806,640 points)
selected by
 
Best answer
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত উমর রাযি থেকে বর্ণিত
ﻋﻦ ﻋﻤﺮ - ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ - ، ﻋﻦ ﺍﻟﻨﺒﻲ - ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ - ﻗﺎﻝ : " ﺍﻟﺠﺎﻟﺐ ﻣﺮﺯﻭﻕ ﻭﺍﻟﻤﺤﺘﻜﺮ ﻣﻠﻌﻮﻥ " . ﺭﻭﺍﻩ ﺍﺑﻦ ﻣﺎﺟﻪ ، ﻭﺍﻟﺪﺍﺭﻣﻲ 
ব্যবসায়ী রিযিকপ্রাপ্ত,এবং সিন্ডিকেটকারী অভিশপ্ত। 
(মিশকাত-২৮৯৩)

হযরত মা'মার ইবনে আব্দুল্লাহ রাযি থেকে বর্ণিত
عَنْ مَعْمَرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّهُ قَال: قَال رَسُول اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنِ احْتَكَرَ فَهُوَ خَاطِئٌ 
রাসূলুল্লাহ সাঃ বলেন,যে মূল্যবৃদ্ধির জন্য গোদামজাত করল সে গোনাহগার।(সহীহ মুসলিম-১৬০৫)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/7334



সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মূল্য বৃদ্ধির উদ্দেশ্যে গোদামজাত করা নাজায়েয ও হারাম।তবে যদি কারো গোদামজাত করণের দ্বারা বাজারে কোনো প্রভাব না পড়ে,তাহলে উনি এমন কোনো মালকে গোদামজাত করতে পারবেন।এবং যতদিন ইচ্ছা করতে পারবেন।এর জন্য কোনো সময়সীমা নাই। 

সুতরাং 
সংকটকালীন সময়ে পরিবারের জন্য প্রয়োজনীয় খাদ্য (যেমন- চাল, ডাল, তেল ইত্যাদি) এবং ওষুধ মজুদ রাখা যাবে। যত পরিমাণ ইচ্ছা বা যতদিন ইচ্ছা মজুদ রাখা যাবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...