আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
43 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (21 points)
১) মোবাইল ফোনে কি ছবি তোলা জায়েজ? মোবাইলে নিজেদের ছবি তুলে নিজের কাছে রাখা যাবে? কেবল মেমোরি হিসেবে রাখার জন্য বা কোনো খারাপ নিয়ত না থাকলে এবং কোনো গায়রে মাহরাম দেখবেনা এমন হলে কি আমি ছবি তুলে ফোনে রাখতে পারবো? দ্বীন এ ফেরার পূর্বের কিছু ছবি আছে যেগুলো কেউ দেখবেনা আমি কি এগুলো রাখতে পারবো নাকি গোনাহ হবে।
২) ছবি থাকলে কি মরার পর গোনাহ হতে থাকে?
৩) মাগরিব এর টাইমে জানালা দরজা বন্ধ করতে বলা হয় যাতে শয়তান ঘরে না ঢুকতে পারে এটা কি সহীহ? মাগরিব এর টাইমে ঘরের জানালা খোলা থাকলে।কি কিছু হবে? এই সময় মহিলারা না বের হওয়াই কি উত্তম?

৪) রাগ করা কি হারাম/ নিষেধ?

1 Answer

0 votes
by (807,660 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) মোবাইল ফোনে কি ছবি তোলা জায়েয হবে না। মোবাইলে নিজেদের ছবি তুলে নিজের কাছে রাখা যাবেনা। পূর্বের কোনো ছবি থাকলে সেগুলো ডিলেট দিতে হবে। শুধুমাত্র বিশেষ জরুরতে দুয়েকটি ছবি দ্বীনি ভঙ্গিমায় পরিচয়ের জন্য রুখসতযোগ হতে পারে যদি অনলাইনে দ্বীন প্রচার উদ্দেশ্য হয়।  এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2253

(২) ছবি থাকলে মরার পর গোনাহ হতে থাকবে। 

(৩) মাগরিবের টাইমে জানালা দরজা বন্ধ করতে বলা হয় যাতে শয়তান ঘরে ঢুকতে না পারে। এটা বিশুদ্ধ সনদে বর্ণিত রযেছে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/6070

(৪) রাগ করা পর্যায়ক্রমে হারামের অন্তর্ভুক্ত হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...