আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
106 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (7 points)
আসসালামু আলাইকুম।
শায়েখ, আমার কাছে পৌনে ৭ ভরি স্বর্ণ আছে, গত বছর ২১ জিলক্বদ আমার কাছে ৫০০০ টাকা আসছে। তাহলে এই দিন আমার নেসাব বর্ষ শুরু হয়েছে। এখন এই বছর ২১ জিলক্বদ আমার নেসাব বর্ষ পূর্ণ হবে। এই ২১ তারিখ আমার কাছে যদি টাকা প্লাস স্বর্ণ মিলিয়ে সাড়ে ৫২ ভরি রুপার দাম অর্থাৎ তিন লক্ষ প্লাস টাকা আসে তাহলে আমার যাকাত দিতে হবে। আমার যেহেতু পৌনে সাত ভরি স্বর্ণ আছে তার সাথে এক হাজার টাকা থাকলেও যাকাত আসবে।
আর যদি ২১ তারিখ আমার কাছে এক

টাকা ও না থাকে তাহলে যাকাত আসবে না। এমনটাই তো তাই না?

এখন আমার প্রশ্ন হচ্ছে, আমার নামে ১টা ব্যাংক একাউন্ট আছে, সেখানে এক হাজার টাকা জামানত ছাড়া আর কোন টাকা নেই, এই জামানতের টাকাটা তো তুলাও যায় না। তাহলে ২১ তারিখ এই ১ হাজার টাকাটার হিসাব কিভাবে করবো?

আর স্বর্ণ থাকলে হাত খরচের টাকা বা হাদিয়া ও থাকতে পারবে না? থাকলেই যাকাত দিতে হবে?
দয়া করে উওর দিবেন....

1 Answer

0 votes
by (814,680 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সোনা, রূপা,টাকা,এবং ব্যবসায়িক মালে যাকাত আসে, যদি তা নেসাব পরিমাণ হয়।
স্বর্ণের নেসাবঃ৭.৫ ভড়ি।
রূপার নেসাবঃ৫২.৫ ভড়ি।
এখানে একটি বিষয় লক্ষণীয় যে, কারো কাছে শুধুমাত্র স্বর্ণ বা শুধুমাত্র রূপা থাকলে সেটার নেসাব পূর্ণ হলেই যাকাত আসবে, অন্যথায় যাকাত আসবে না। তবে হ্যাঁ, যদি কারো নিকট স্বর্ণ এবং রূপা অথবা টাকা এভাবে থাকে যে, কোনোটিরই নেসাব পূর্ণ হয়নি, তাহলে এক্ষেত্রে রূপার নেসাবকেই মানদন্ড ধরে নেয়া হবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/121

যাকাত ওয়াজিব হওয়ার জন্য শর্ত হল, নেসাব পরিমাণ মালের মালিক হওয়ার পর বৎসরের শুরু থেকে নিয়ে বৎসরের শেষ পর্যন্ত নেসাব পরিমাণ মালের মালিক থাকা। এবং বৎসরের মধ্যখানে উক্ত মাল সম্পূর্ণরূপে নিঃশেষ না হয়ে যাওয়া। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/70964

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার ব্যাংকের জামানতের টাকা যেহেতু একাউন্ট ক্লোজ করলে আপনি পেয়ে যাবেন,তাই ঐ টাকা এবং স্বর্ণ মিলে যেহেতু ৫২.৫ ভড়ি রূপার সমপরিমাণ হয়ে যায়, তাই আপনার উপর যাকাত ফরয হবে। হ্যা, এখন আদায় করা ফরয না হলেও আদায় করে দেয়া উচিত। যখন ব্যাংক একাউন্ট ক্লোজ করবেন, তখন আদায় করলেও হবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1483


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (7 points)
reshown by
শায়েখ এইটা আমার স্টুডেন্ট একাউন্ট, তাহলে তো ১০০ টাকা জামানত হিসেবে রাখবে। আমি যদি এই টাকাটার মালিকানা আমার হাসবেন্ডকে দিয়ে দেই, তাহলে কি আমার যাকাত আসবে? এইরকম করা কি যাবে? শুধু ১০০ টাকার জন্য আমাকে প্রায় ৩৭ হাজার টাকা যাকাত দিতে হবে। আমার যাকাত আমাকেই আদায় করতে হবে আমার হাজব্যান্ড বা অন্য কেউ আদায় করে দিবে না। আমার সেরকম কোন ইনকাম নেই, এমতা অবস্থায় আমি কি এই কৌশল অবলম্বন করতে পারি?  ব্যাংকে সম্ভবত আমার আরো ২৬ টাকা ও আছে, ১২৬ টাকার মালিকানা আমার হাজব্যান্ডকে দেওয়া যাবে? 
by (814,680 points)
হ্যা, যদি অন্যকে মালিক বানিয়ে দেন, তাহলে যাকাত আসবে না। মালিক বানিয়ে দেওয়ার সময় দুজনকে সাক্ষী রাখবেন।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...