আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
69 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (16 points)
আসসালামু আলাইকুম উস্তায, একজন প্র্যাক্টিসিং বোন। যিনি কিনা দ্বীনকে পরিপূর্ণ রুপে পালন করার চেষ্টা করতেন। নফল ইবাদতে খুব যত্নবান ছিলেন। কিন্তু হঠাৎ তার পরিবার তাকে তাদের মতে বিয়ে দেন। মেয়েটি খুব দুআ করেছে। এবং পরিবারকে বার বার বলেছে তাকওয়াবান দ্বীনদার ছেলেকে সে বিয়ে করবে৷ কিন্তু তারা তাদের যাকে দেখে ভালো মনে হয়েছে উনার সাথে বিয়ে দিয়েছেন। তারা ছেলের দ্বীনদারিত্ব ভালো করে দেখেননি। এবং নিজেদের মেয়ের দ্বীনদারিত্বের সাথে মিল রেখে বিয়ে দেননি। যার ফলে আজ মেয়েটির ফরজও তরক হচ্ছে। যেখানে সে নফলে যত্নবান ছিল সেখানে তার ফরজ প্রায় প্রতিনিয়ত মিস হচ্ছে। দীর্ঘ ১ বছরে এই হালত হয়েছে। মেয়েটি বেশ কিছু গুনাহতেও লিপ্ত। অনেক চেষ্টা করছে নিজেকে সংশোধন করার কিন্তু সে পারছে না। মেয়েটির স্বামী দ্বীন পালন করেন তবে উনার বেশ কিছু ঘাটতি আছে যেগুলোর প্রভাব মেয়েটার উপর পরে গিয়েছে। বেশ কষ্টের সাথে তাকদীর মেনে নেওয়ার সংগ্রাম করছে মেয়েটি। তার এই নূন্যতম আমল সবর নষ্ট হবারও ভয় করছে সে।
তার প্রশ্ন, কিভাবে সে নিজেকে সংশোধন করবে? সে সরল সহজ পথ চাচ্ছে। এবং সে কিভাবে তার স্বামীকেও দ্বীনের লাইনে এগোতে সাহায্য করবে?

জাযাকুমুল্লাহু খাইরান

1 Answer

0 votes
by (807,660 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
রাসূলুল্লাহ সাঃ কে আল্লাহ তা'আলা ৪ টি বিশেষ দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন।এ সম্পর্কে আল্লাহ বলেন,
هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُّبِينٍ
তিনিই নিরক্ষরদের মধ্য থেকে একজন রসূল প্রেরণ করেছেন, যিনি তাদের কাছে পাঠ করেন তার আয়াতসমূহ, তাদেরকে পবিত্র করেন এবং শিক্ষা দেন কিতাব ও হিকমত। ইতিপূর্বে তারা ছিল ঘোর পথভ্রষ্টতায় লিপ্ত।(সূরা-জুমুআহ-২)

রাসূলুল্লাহ সাঃ এর ৪ টি দায়িত্বের একটি দায়িত্ব হল,আত্মসুদ্ধি।এই আত্মসুদ্ধির অপর নাম তাসাউফ।তাসাউফ সম্পর্কে জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/1037

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
ঐ দ্বীনি বোন সে তার স্বামীর হেদায়েতের জন্য দু'আ করবে। এবং নিজের জন্যও দু'আ করবে। স্বামীকে দ্বীন সম্পর্কে বুঝানোর চেষ্টা করে তাকে দ্বীনদার ব্যক্তিবর্গের সাথে চলাফেরা করার জন্য উৎসাহ প্রদান করবে। সম্ভব হলে কোনো বুজুর্গের নিকট প্রেরণ করবে  অথবা তবলীগে প্রেরণ করবে। মাস্তুরাতের জামাতে যাওয়ার জন্য স্বামীকে উৎসাহ প্রদান করবে। আল্লাহ তা'আলা এই দম্পতিকে কবুল করুক। হেদায়েতের রাস্তায় চলার তাওফিক দান করুক।আমীন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...