ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
কুরবানি দেওয়া ওয়াজিব।কার উপর ওয়াজিব?এ সম্পর্কে ফাতাওয়ায়ে হিন্দিয়ায় বর্ণিত রয়েছে,
مِنْهَا الْيَسَارُ وَهُوَ مَا يَتَعَلَّقُ بِهِ وُجُوبِ صَدَقَةِ الْفِطْرِ دُونَ مَا يَتَعَلَّقُ بِهِ وُجُوبُ الزَّكَاةِ،
এই পরিমাণ ধনবান ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব,যে পরিমাণ ধনসম্পত্তি থাকার কারণে কারো উপর সদকায়ে ফিতর ওয়াজিব হয়।যাকাত ওয়াজিব হওয়ার নেসাব পরিমাণ সম্পত্তির মালিক হওয়া শর্ত নয়।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-৫/২৯২, কিতাবুল-ফাতাওয়া-৪/১৩১)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) আপনার স্বামীর নিকট কুরবানির দিন সমূহের কোনো একদিন যদি ৫২.৫ ভড়ি রূপা সমপরিমাণ টাকা থাকে, তাহলে কুরবানি ওয়াজিব হবে।
(২) কুরবানি ব্যক্তির উপর ওয়াজিব হয়ে থাকে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন।
(৩) ৩ বছর কাল যাবত আপনার কাছে ২৬ আনা স্বর্ন ও কয়েকমাস যাবত ৩ আনা রুপা আছে , এইসব মিলিয়ে যদি ৫২.৫ ভড়ি রূপার সমপরিমাণ না হয়, তাহলে যাকাত ফরয হবে না।