আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
62 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (2 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

 আমার বাবা এক হুজুর এর কাছে গিয়েছিলেন।রাক্বী না হয়তো।তিনি নাকি কোরআন দিয়ে চিকিৎসা করেন।বাবা জিজ্ঞেস করেছিলেন যে কুফরি বা এমন কিছু করে কি না। তিনি বলেছিলেন যে না এসব করলে তো বারাকাহ থাকেনা।।এমনি দেখতে হুজুর এর মতো।

আমার বিয়ের আলাপ চলে।বিয়ে দেরি হচ্ছে। আমরা রিজেক্ট করি নাহয় ছেলে পক্ষ। আমি তো দ্বীনদার চাই।এদিকে যেগুলো প্রপোজাল আসে সেগুলো তেমন না।২ টা এসেছিল ওনারাই রিজেক্ট করেছে।আর বাকি গুলো দ্বীনদার না হওয়াতে আমি রাজি ছিলাম না।এজন্য বাবা মা অনেক টেনশন করে।তাই ওই হুজুর এর কাছে গিয়েছিলেন।

তো তিনি আমার নাম আর বাবা নাম নিয়ে খাতায় লিখেছেন সাথে ঠিকানাও।এর পর তিনি কি কি নাকি পড়েছেন।বাবা তো বলছেন কি কালিমা যেন পড়েছেন।সাথে বাবা বলছেন যে তিনি বাবার জানা অনেক দুয়া পড়েছেন।তারপরে তিনি আমার সমস্যা গুলো বললেন। সমস্যা বলতে তিনি বলেছেন, মানুষ দুষ্টামি করে ৭ টা লগ্ন ডুবিয়ে রেখেছেন, আমাদের বাসায় নাকি কবরের মাটি শ্মশানের মাটি ছিটিয়ে দিয়েছেন।বিয়ে বন্ধ করে রেখেছে। এগুলো বলেছেন।
এমনি ১০০ টাকা দেওয়া হয়েছে ওনাকে।
তো তিনি চিকিৎসা খরচ বাবদ ও ওনার হাদিয়া সহ ১০,০০০ টাকা দিতে বলেছেন।মানে তিনি যে আমাদের বাসায় আসবেন {( ওনাদের বাসা আমাদের বাসা আলাদা দুটো জেলায়।পাশাপাশি ,তবে একটু দুর আছে।)}সেগুলো খরচ+ ৭ টা নাকি গামছা লাগবে+ ৭ টা মাটির পাতিল। এমন খরচ করার জন্য আর ওনার এত টাকা লাগবে। তিনি বাসায় এসে যে সমস্যা গুলোর কথা বললাম সেগুলো কাটানি করবেন।
তো ওনার এগুলো কি সঠিক পদ্ধতি যেভাবে রোগ বের করলেন বা চিকিৎসা পদ্ধতি ? এগুলো কি   ইমান বা কুফর বিদ্ধংশী কিছু এগুলো?
ওনার ট্রিটমেন্ট করা ঠিক হবে??

1 Answer

0 votes
by (807,900 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাযি-থেকে বর্ণিত তিনি বলেন- 
ﻋَﻦْ ﻋَﺒْﺪِ اﻟﻠَّﻪِ ﺑْﻦِ ﻋَﻤْﺮٍﻭ ﺭَﺿِﻲَ اﻟﻠَّﻪُ ﻋَﻨْﻬُﻤَﺎ ﻗَﺎﻝَ: ﻗَﺎﻝَ ﺭَﺳُﻮﻝُ اﻟﻠَّﻪِ - ﺻَﻠَّﻰ اﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ -( «ﻛَﺘَﺐَ اﻟﻠَّﻪُ ﻣَﻘَﺎﺩِﻳﺮَ اﻟْﺨَﻼَﺋِﻖِ ﻗَﺒْﻞَ ﺃَﻥْ ﻳَﺨْﻠُﻖَ اﻟﺴَّﻤَﺎﻭَاﺕِ ﻭَاﻷَْﺭْﺽَ ﺑِﺨَﻤْﺴِﻴﻦَ ﺃَﻟْﻒَ ﺳَﻨَﺔٍ)ﺭَﻭَاﻩُ ﻣُﺴْﻠِﻢٌ.
আল্লাহ তা‘আলা প্রত্যেক মানুষের তাক্বদীর লিপিবদ্ধ করেছেন আসমান-যমীন সৃষ্টির ৫০ হাজার বছর পূর্বে এবং তিনি যার ভাগ্যে যা লিপিবদ্ধ করেছেন তাই ঘটবে।(ছহীহ মুসলিম, মিশকাত হাদীস নং/৭৯)। 
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/58

সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
জন্ম মৃত্যুর মত বিয়ে শাদী ইত্যাদি সবকিছুই নির্ধারিত রয়েছে।তাকদীরে লিপিবদ্ধ রয়েছে।তাকদীরে যার সাথে বিয়ের কথা লিখিত রয়েছে,তার সাথেই বিয়ে হবে।হ্যা তাকদীরে যা লিখা রয়েছে,তা দু'আর মাধ্যমে পরিবর্তনও হয়ে যেতে পারে।শত চেষ্টা করলেও কাউকে বিয়ে করা যাবে না, যদি না তাকদীরে লিখা থাকে বা আল্লাহর হুকুম হয়।তাকদীর আল্লাহ লিখে রেখেছেন।এবং পরবর্তীতে আল্লাহ তাকদীরকে পরিবর্তনও করে দিতে পারেন।

 এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/5266

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আল্লাহর হুকুম ব্যতিত কোনো কিছুই হয় না।সুতরাং কারো বিবাহকে আটকানো যাবে না। হ্যা আল্লাহর হুকুম থাকলে দেড়িতে হয়তো বিয়ে হবে। তবে কারো বিয়ে আটকিবে না।কোনো মানুষ বা জ্বীন কারো বিয়েকে আটকাতে পারবে না। তাই বিয়ে বন্ধের তাবিজ ব্যবহার না করাই উচিৎ। হ্যা, কারো আকিদা বিশ্বাস ঠিক থাকলে,এবং কুরআন সুন্নাহ দ্বারা চিকিৎসা হলে, তখন তাবিজ ব্যবহারের রুখসত থাকবে বা কোনো তদবিরের রুখসত থাকবে।

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
বিয়ে বন্ধ আছে। এমনটা নিশ্চিত কোনো বিষয় নয়। তাছাড়া বিয়ে বন্ধ করার কারো কোনো শক্তি নেই। তাকদীরে যা লিখিত আছে সেটাই হবে। আল্লাহর কাছে সাহায্য চান। তাহাজ্জুদ নামায পড়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন। এভাবে কবিরাজের নিকট না দৌড়িয়ে বরং আল্লাহর সাহায্য কামনা করুন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
জাযাকাল্লাহ খইর

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...