বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
বিজাতীয় সংস্কৃতি হিসেবে জন্মদিন পালনের কোনো সুযোগ নেই।এবং এ হিসেবে কোনো অনুষ্টান মাহফিলেরও কোনো সুযোগ নেই।
এবং সে রকম অনুষ্টানে শরীক হওয়া ও জায়েয হবে না।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/518
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
জন্মদিন উপলক্ষ্যে কেউ কোনো অনুষ্টানের আয়োজন করলে, সেই অনুষ্টানে উপস্থিত হওয়া কখনো জায়েয হবে না।কিন্তু যদি কেউ কোনো হাদিয়া বা খাবার ঘরে পাঠিয়ে দেয়,তাহলে কি করতে হবে?
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2755
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) বাচ্চার জন্য জন্মদিনের পূর্বে বা পরে যেকোনো সময় কেক কিনে নিয়ে আসতে পারবেন।
(২) ৪ বছরের নিচে বাচ্চারা ছেলেদের জামা জুতা পরতে পারবে। কিনে দেওয়া যদি জায়েয তথাপি মেয়ে শিশুকে মেয়েদের কাপড় কিনে দেওয়াই উত্তম।
(৩) নেসলে ইজরায়েলের পণ্য। সেটা কিনলে যদিও গোনাহ হবে না তথাপি বিকল্প পণ্য বাজারে থাকলে সেটা ক্রয় করাই উচিত।