আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
44 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (6 points)
আসসালামু আলাইকুম হুজুর।

২৫ ব্যাচের একটা কোর্স নিয়েছিলাম একটা প্লাটফর্ম থেকে। এখন ২৫ এর এক্সামে ভালো না করায় ইরেগুলার হিসাবে আবার ২৬ এর সাথে দিব।

উক্ত কোর্স টা ২৬ সালের এক্সামের ২ মাস আগে হুট করে তুলে দেয়া হয়েছে,ওদের বললে ওরা বলে এটা এক্সাম অব্দি,তাও অনেক দিন ছিল। আমি এই কোর্সের কিছু ক্লাস পেয়েছি হয়তো পাইরেসি কিন্তু অগুলো তো পুরোনো হয়ে গেসে।আর এটা ২৫ ব্যাচের জন্যই।  উক্ত পাওয়া ক্লাস গুলো কি করা যাবে? যদিও পাইরেসির অনুমতি নেই কিন্তু এটা তো ২৫ ব্যাচের ছিল আমি একসময় কিনেছিলাম কিন্তু এখন আমার কাছে নেই।

1 Answer

0 votes
by (809,370 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আবিস্কার এবং প্রকাশনা সত্ত্বের ক্রয়-বিক্রয়
আবিস্কার সত্ত্ব এমন একটি সত্ত্বকে বলা হয়, যা প্রচলিত নিয়মানুসারে কিংবা আইনগত দিক দিয়ে ওই ব্যক্তির অনুকূলে থাকে,যে ব্যক্তি নতুন কোনো জিনিষ আবিস্কার করেছে বা কোনো জিনিষের নতুন আকৃতি বা রূপ দান করেছে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1197

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
পেইড কোর্সকে প্রচার প্রসার করা যাবে না। তবে আপনি কোর্স ক্রয় করার পর নিজে না করলে অন্যকে দিয়ে দিতে পারবেন। একবার নিজে করার পর অন্যর কাছে বিক্রি করতে পারবেন না।এবং প্রচার প্রসারও করতে পারবেন না। হযরত ইবনে আব্বাস রাঃ থেকে বর্ণিত,
عن ابن عباس قال;قال رسول اللّٰه صلى اللّٰه عليه و سلم ﻻ ﻳﺤﻞ ﻣﺎﻝ ﺍﻣﺮﺉ ﻣﺴﻠﻢ ﺇﻻ ﺑﻄﻴﺐ ﻧﻔﺲ ﻣﻨﻪ " 
নবী কারীম সাঃ বলেনঃ"কোন মুসলমানের জন্য  অন্য কোনো মুসলমানের মাল তার অন্তরের সন্তুষ্টি ব্যতীত হালাল হবে না। (তালখিসুল হাবীর-১২৪৯) আরো জানুন- https://www.ifatwa.info/1364

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু ২৫ সালের কোর্সটি আপনি ইতিপূর্বে ক্রয় করেছিলেন, কিন্তু এখন বর্তমানে হাতে নেই, তাই আপনি সেটা আবার ব্যবহার করতে পারবেন।দেখতে পারবেন। যদিও সেটা পাইরেসি হোক না কেন। কেননা ইতিপূর্বে তো আপনি একবার ক্রয় করেছেন। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

...