আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
106 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (14 points)
আমার হাসব্যান্ড প্রবাসে কল সেন্টারে জব করে বিগত ১ বছর মতো হবে । কালকে জানতে পারলো ঐ কোম্পানির সাথে জুয়া সম্পৃক্ত। জুয়া রিলেটেট অ্যাপ এর কোনো সমস্যা হলে কাস্টমার ঐ অ্যপের সার্ভিস ও ঐ কল সেন্টারে থেকে নেয় , মানে আমার হাসব্যান্ড আর যারা ওখানে কাজ করে তারা দেয় কলের মাধ্যমে যেমন : অ্যাপে লন ইন সমস্যা , । এখন জবটা কি হারাম?

আর হারাম হলে এখন করনীয় কি ? আমাদের বিয়ের ১ বছর ৫ মাস মতো । আমরা থেকেছি একসাথে দেড় মাস মতো শুধু । সে চেয়েছিল আমাকে নিয়ে যেতে ওখানে + তার অনেক লোন ও বাকি আছে ‌ । এখন যদি সে জবটি চেন্জ ও করে যে বেতন এখন পাচ্ছে ওটার অধেক ও হবে কিনা সিওর না । ওখানে ভালো জব খুব rare । ওখানে গেছে অবদি ওর সব ইনকামে লোন শোধ করছে । দুই বেলা ভাত টেনেটুনে খাইছে । আর কিছু আমাকে দিছে এমন । নিজের পেছনে প্রয়োজনের বাইরে তেমন খরচ করে নায় ঐ সুযোগ ও পায়নি লোন অনেক। এখনো লোন বাকি আছে । ভাবছিলো লোন শেষ হতে হতে আমাকে নিবে &zwn। কারন আমাদের প্রয়োজন একে অপরের ‌ । জব চেন্জ করলে এটা সম্ভব হবেনা । লোন ও সোধ হতে হতে বিশাল সময় । যদি আমার ভিসা লাগানোর পর জবটা চেন্জ করে তাহলে কি গুনাহ হবে ? কারন এটা ছাড়া আমাদের এক হওয়ার কোনো উপায় দেখছি না আমরা ‌ । আমাদের অনেক খারাপ লাগে ।
কালকে জবটার বিষয়ে জানার পর থেকে সে খুব অনুতপ্ত ফিল করছে হারাম তাই । আমাদের কি করণীয়। দেশে আসতে চাইলেও টাকার দরকার।
by (14 points)
reshown by
যতদিন পর্যন্ত পাচ্ছে না হালাল জব ততদিন যদি হারাম জবটাতে থাকতেই হয় বাধ্য হয়ে । তাহলে এই হারাম জবের টাকাটা দিয়ে আমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা যাবে?
যতদিন না আরেকটা ব্যবস্থা হয় ততদিনের মধ্যে ঐ হারাম টাকা দিয়ে আমার যাওয়াটা কি হারাম হবে? 

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলেন,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالأَنصَابُ وَالأَزْلاَمُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
হে মুমিনগণ, এই যে মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য-নির্ধারক শরসমূহ এসব শয়তানের অপবিত্র কার্য বৈ তো নয়। অতএব, এগুলো থেকে বেঁচে থাক-যাতে তোমরা কল্যাণপ্রাপ্ত হও।(সূরা মায়েদা-৯০) 

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
আপনার স্বামীর জন্য এখনই এই হারাম জব ছেড়ে দিয়ে হালাল জব খুঁজা ওয়াজিব। যতদিন না হালাল কোনো জব পাচ্ছেন এর পূর্ব পর্যন্ত ইস্তেগফারের সাথে বৈধ হবে। হারাম জব ছাড়তে গিয়ে আপনাকে নিতে দেড়ী হলে বা লোন পরিশোধে দেড়ি হলেও কোনো সমস্যা হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...