জবাবঃ-
بسم الله الرحمن الرحيم
নবীজি কোনো কিছুর ওপর হেলান দিয়ে খাবার খেতে তিনি নিষেধ করেছেন।
হেলান দিয়ে খাবার খেলে পেট বড় হয়ে যায়। অনেক ক্ষেত্রে দাম্ভিকতা প্রকাশ পায়।
আবু হুজাইফা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুল (সা.)-এর দরবারে ছিলাম। তিনি এক ব্যক্তিকে বলেন, আমি টেক লাগানো অবস্থায় কোনো কিছু ভক্ষণ করি না। (বুখারি, হাদিস নং: ৫১৯০, তিরমিজি, হাদিস নং: ১৯৮৬)
আনাস ইবনু মালিক (রাঃ) বলেন, আমি নাবী (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম)-কে হাঁটু খাড়া করে উপুড় হয়ে বসে খেজুর খেতে দেখেছি। (মুসলিম হাঃ ৫১৭০)
আনাস (রাঃ) থেকে বর্ণিত; তিনি বলেন, রসূলুল্ল-হ (সা:)’র কাছে খেজুর আনা হলো। তিনি তা হাঁটু খাড়া করে বসে লোকদের মধ্যে বিতরণ করলেন। তিনিও তা খুব জাড়াতাড়ি খেয়ে নিতেন। (অর্থাৎ খুব জেঁকে বসে খেতেন না)। যুহাইর (রাঃ) হাদীসে বর্ণিত হয়েছে, খাওয়ার সময় তিনি অতি দ্রুত খেতেন। (মুসলিম হাঃ ৫১৭১)
আরো জানুনঃ-
দস্তরখান বিছিয়ে খানা খাওয়া সুন্নাত।
عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «مَا عَلِمْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكَلَ عَلَى سُكْرُجَةٍ قَطُّ، وَلاَ خُبِزَ لَهُ مُرَقَّقٌ قَطُّ، وَلاَ أَكَلَ عَلَى خِوَانٍ قَطُّ» قِيلَ لِقَتَادَةَ: فَعَلاَمَ كَانُوا يَأْكُلُونَ؟ قَالَ: «عَلَى السُّفَرِ»
আনাস রাঃ হতে বর্ণিত। তিনি বলেন,নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকখনও ‘সুকুর্জা’ অর্থাৎ ছোট ছোট পাত্রে আহার করেছেন, তার জন্য কখনও নরম রুটি বানানো হয়েছে কিংবা তিনি কখনো টেবিলের উপর আহার করেছেন বলে আমি জানি না। ক্বাতাদাহকে জিজ্ঞেস করা হলো, তাহলে তাঁরা কিসের উপর আহার করতেন। তিনি বললেনঃ দস্তরখানের উপর। [সহীহ বুখারী, হাদীস নং-৫৩৮৬, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-৩২৯২, সুনানে তিরমিজী হাদীস নং-১৭৮৮]
আরো জানুনঃ-
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
আপনি যদি খাটে বসে কোন কিছুর সাথে হেলান না দিয়ে দস্তরখানা বিছিয়ে খাবার খান, এতে কোন সমস্যা নেই, এতেও সুন্নাত আদায় হবে।
এক্ষেত্রে অসুখ ভালো না হওয়া বা লেগে থাকা সহ প্রশ্নে উল্লেখিত কোনো সমস্যা হবেনা,ইনশাআল্লাহ।