জবাবঃ-
بسم الله الرحمن الرحيم
(০২)
হাদীস শরীফে এসেছেঃ-
مصنف ابن ابی شیبہ:
"حدثنا ( 14092 ) أبو بكر قال: حدثنا وكيع، عن مسعر، عن عمرو بن مرة، عن طلق بن حبيب، قال: قال عمر: «يا أهل مكة، اتقوا الله في حرم الله، أتدرون من كان ساكن هذا البيت؟ كان به بنو فلان، فأحلوا حرمه فأهلكوا، وكان به بنو فلان، فأحلوا حرمه فأهلكوا»، حتى ذكر ما شاء الله من قبائل العرب أن يذكر ثم قال: «لأن أعمل عشر خطايا حوليه أحب إلي من أن أعمل ههنا خطيئة واحدة»."
( كتاب الحج، في حرمة البيت وتعظيمه، ٣ / ٢٦٨، ط: مكتبة الرشد - الرياض)
“উমর (রাঃ) বলেছেন: ‘হে মক্কার অধিবাসীরা, তোমরা আল্লাহকে ভয় করো তাঁর এই পবিত্র হারাম (কাবাঘর)-এর ব্যাপারে। তোমরা কি জানো, এ ঘরে আগে কারা বসবাস করত? এখানে অমুক সম্প্রদায় ছিল, তারা এর পবিত্রতা লঙ্ঘন করেছিল, ফলে তারা ধ্বংস হয়ে গেছে। আবার এখানে অমুক সম্প্রদায় ছিল, তারাও এর পবিত্রতা লঙ্ঘন করেছিল, ফলে তারাও ধ্বংস হয়েছে।’ এভাবে তিনি আল্লাহ যতটুকু চান ততগুলো আরব গোত্রের কথা উল্লেখ করলেন। তারপর তিনি বললেন: ‘এই হারামের বাইরে আমি দশটি গুনাহ করা—এটা আমার কাছে বেশি প্রিয়, এর চেয়ে যে আমি এখানে (হারামের ভিতরে) একটি গুনাহ করি।’”
مصنف عبد الرزاق:
عبد الرزاق، 8870 - عن معمر قال: أخبرني عبد الكريم الجزري، أنه سمع مجاهدا يقول: رأيت عبد الله بن عمرو بن العاص بعرفة، ومنزله في الحل، ومصلاه في الحرم، فقيل له: لم تفعل هذا؟ فقال: «لأن العمل فيه أفضل، والخطيئة أعظم فيه».
মুজাহিদ (রহ.) বলেন: “আমি আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রাঃ)-কে আরাফাতে দেখেছি। তাঁর বাসস্থান ছিল হিল (হারামের বাইরে) এলাকায়, আর তাঁর নামাজ পড়ার স্থান ছিল হারামের ভেতরে। তখন তাকে জিজ্ঞেস করা হলো: ‘আপনি এমনটি কেন করেন?’ তিনি বললেন: ‘কারণ, এখানে (হারামের মধ্যে) আমল করা অধিক উত্তম, আর গুনাহও এখানে অধিক গুরুতর।’”
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
হারাম এলাকার মধ্যে গুনাহ করা অধিকতার গুরুতর অপরাধ।
(০৩)
বিনা প্রয়োজনে হলে গুনাহ হবে।
(০১)
ওয়াসওয়াসা হল এমন এক মানসিক রোগ যা একজন মুসলিমকে বিভ্রান্ত করার জন্য শয়তানের পক্ষ থেকে মনে আসা কুমন্ত্রনার ফাঁদ। এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা এখন কম নয়। কিন্তু এই রোগ সম্পর্কে ধারনা বা ইলমে জ্ঞান না থাকার ফলে একজন সাধারন ব্যক্তি ধীরে ধীরে মানসিক রোগীতে পরিণত করতে পারে। কারণ শুরুতেই যদি এর চিকিৎসা না করা হয়, তাহলে এটি বাড়তে থাকে।
আমরা আমাদের বিগত সহস্রাধিক প্রশ্ন রিসার্চ করে দেখেছি যে ওয়াসওয়াসা আক্রান্ত ব্যক্তি বিভিন্ন মাসলা মাসায়েল বা ফতোয়ার প্রশ্নের উত্তর ঘাটাঘাটি করে আরও বেশি ওয়াসওয়াসাতে আক্রান্ত হয়ে যায়। এবং প্রশ্নের উত্তর হল একজন ওয়াসওয়াসা আক্রান্ত রোগীদের রোগ বৃদ্ধির খোরাক। এবং একটা প্রশ্ন উত্তর পাওয়ার পর একজন ওয়াসওয়াসা আক্রান্ত ব্যক্তি ক্রমাগত একই প্রশ্ন বারবার ঘুরিয়ে পেচিয়ে শতাধিকবার করতে থাকেন। যেটা উনাকে বরং ক্রমাগত অধিকতরও খারাপের দিকে নিয়ে যেতে থাকে।
বিষয়গুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির মূলত রুকইয়ার চিকিৎসা প্রয়োজন। রুকইয়া ট্রেনিংয়ের জন্য ক্লিক করুন
রুকইয়াহ সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন এবং ফ্রি সেশনের জন্য নিচের গ্রুপে জয়েন করুন
⤵ গ্রুপ লিংক:
✅ শুধুমাত্র ভাইয়েরা এই গ্রুপে জয়েন করবেন:
(এই গ্রুপটি শুধুমাত্র ভাইদের জন্য। মেয়ে আইডি দিয়ে কেউ জয়েন করলে তাকে রিমুভ করা হবে।)
✅ শুধুমাত্র বোনেরা এই গ্রুপে জয়েন করবেন:
(এই গ্রুপটি শুধুমাত্র বোনদের জন্য। পুরুষ আইডি দিয়ে কেউ জয়েন করলে তাকে রিমুভ করা হবে।)