আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
58 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (11 points)
ছেলে এক জায়গায় ছিল আর মেয়ে একজায়গায় ছিল। ছেলের কাছে ২ জন ছেলে সাক্ষী ছিল আর মেয়ের কাছে কয়েক জন মেয়ে সাক্ষী ছিল। তারমধ্যে ছেলে পক্ষের একজন সাক্ষী মেয়ের কাছে উপস্থিত ছিল আর সে ইজাব কবুল স্পষ্ট শুনেছে। আলাদা করে কোনো তাওকিল নিয়োগ করা হয়নি কারন ভিডিও কলের মাধ্যমে সব স্পষ্ট দেখা যেচ্ছিল আর ছেলের পক্ষের একজন সাক্ষী ও মেয়ের কাছে ছিল তাই। ভিডিও কলের মাধ্যমে বিয়ে পড়ানো হয়েছিল এতে করে স্পষ্ট দেখা যাচ্ছিল আর শোনা যাচ্ছিল যে যার সাথে বিয়ে ঠিক হয়েছিল সেই কবুল বলেছে। যেহেতু সরাসরি ভিডিও কল হয়েছিল তাই সাক্ষীগন ও ইজাব কবুল শুনতে পেয়েছে। মানে ইজাব কবুল স্পষ্ট শুনতে পেয়েছে সবাই এবং ভিডিও কলে নিজেদের চোখে দেখেছে।
১) তাহলে কি উক্ত বিয়ে সহীহ হয়েছে?? যেহেতু সন্দেহের কোনো অবকাশ নেই এখানে।
২) তারা সংসার করছে একসাথে এতে করে কি তাদের সংসার বৈধ হয়েছে??
আপনার এই উত্তরের উপর অনেক কিছু নির্ভর করছে,সংসার থাকবে কি থাকবে না। আপনার উত্তরের উপর ভিত্তি করেই ব্যবস্থা গ্রহন করা হবে। কারন ওই সংসার করা অবস্থায় ওই ছেলে একদিন রাগ করে তার বউ কে ৩ তালাক দিয়েছিল। এখন তারা আবার সংসার করতে চাচ্ছে।
৩) তাহলে ওই তালাক কি কার্যকর হয়েছিল?
আর এখন কি নতুন করে বিয়ে পড়ানো যাবে??
দয়া করে উত্তর দিবেন। আমি এখানে সব ই বলেছি, কোনো কিছুই গোপন করি নাই। আপনার উত্তরের উপর একটি সংসার নির্ভর করছে।

1 Answer

0 votes
by (808,740 points)
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
অডিও কল ভিডিও কল এর মাধ্যমে বিবাহ সংগঠিত হবে না।বিস্তারিত জানতে..........
(চন্দ আহম আচরী মাসাঈল-২৩০;-দারুল উলূম দেওবন্দের ইফতা বিভাগ কর্তৃক ১৪৩৩হিঃ মোতাঃ২০১২ ইং তে প্রকাশিত)

আল্লামা ইবনে আবেদীন শামী রাহ বলেনঃ
(قَوْلُهُ: اتِّحَادُ الْمَجْلِسِ) قَالَ فِي الْبَحْرِ: فَلَوْ اخْتَلَفَ الْمَجْلِسُ لَمْ يَنْعَقِدْ، ----إلي ان قال----- وَلَوْ عَقَدَا وَهُمَا يَمْشِيَانِ أَوْ يَسِيرَانِ عَلَى الدَّابَّةِ لَا يَجُوزُ،
স্বামী-স্ত্রী উভয়ের ইজাব-কবুলের মজলিস এক হতে হবে।যদি মজলিস ভিন্ন হয় তাহলে বিবাহ সংগঠিত হবে না।প্রসঙ্গক্রমে আলোচনার এক পর্যায়ে তিনি বলেনঃস্বামী-স্ত্রী দু-জন যদি হাটতে হাটতে ইজাব-কবুল করেন,অথবা সওয়ারীর উপর সওয়ার হয়ে চলতে চলতে ইজাব-কবুল বলেনঃ তাহলেও বিবাহ সংগঠিত হবে না।(রদ্দুল মুহতার-৩/১৪;)

সাক্ষী উপস্থিত না থাকার ধরুণ বিবাহ সংগঠিত হবে না।(ফাতাওয়ায়ে উসমানী-মুফতী তাক্বী উসমানী-২/৩০৫;-"মাকতাবাতু মা'রিফুল কোরআন" করাচী, কর্তৃক১৪৩৩হিঃ-২০১২ইংরেজীে প্রকাশিত) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2679

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) উক্ত বিয়ে শুদ্ধ হয় নাই। 
(২) তাদের সংসার বৈধ হয় নাই।
(৩) তাদের তালাকও কার্যকর হয় নাই।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...