আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
81 views
in পবিত্রতা (Purity) by (6 points)
আসসালামু আলাইকুম।
আমার পায়ের টাকনুর ঠিক উপরের এক অংশ হতে ছোট রক্ত বের হয়ে কিছুটা ছড়িয়ে পড়ে, তবে সেটা টাকনুর উপর পর্যন্তই ছিলো, সেটা জমে গিয়েছিলো। টাকনু বা টাকনুর নিচের কোনো অংশে সেটা যায় নি। তাহলে আমার ওযু ভঙ্গ হয়েছে কি? এটা আমি আমার ফরজ নামায শেষে দেখতে পাই, তাই আশংকা করি যে নামাযের মাঝেই এরকমটা হয়েছে। ওযু ভঙ্গ হয়েছে কিনা এবং নামায পুনরায় পড়তে হবে কিনা জানাবেন কষ্ট করে ইন শা আল্লাহ্।

1 Answer

0 votes
by (814,710 points)


ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত উমর রাযি দিরহাম ও দিনারের যেই পরিমাণ নির্ধারণ করে দিয়েছিলেন, ফিকহের কিতাবাদিতে এক দিরহাম পরিমান বলতে সেই পরিমাণই উদ্দেশ্য।

১ দিরহাম= ৩.০৬১ গ্রাম (রূপা)
১ দিনার=৪.৩৭৪ গ্রাম (স্বর্ণ)

مأخَذُ الفَتوی
رسول اللہ صلی اللہ علیہ وسلم کے زمانے میں رائج دراہم مختلف وزن کے تھے، حضرت عمر رضی اللہ عنہ نے درہم (چاندی کے سکے) اور دینار (سونے کے سکے) کے لیے وزن متعین فرمادیا، پھر وہی وزن درہم ودینار کے وزن کے لیے معیار بن گیا۔
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/787

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
এক দিরহাম সমপরিমাণ রক্ত কাপড়ে লেগে থাকলে নামায হয় না। তাছাড়া শরীর থেকে যৎসামান্য রক্ত বের হলেই অজু চলে যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...