আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
38 views
in সাওম (Fasting) by (7 points)
আসসালামুআলাইকুম।
যিলহজ্বের 10 দিনের রোজার সময়ে যেকোন একদিন রমাদানের কাযা ইতিকাফের নিয়ত করা যাবে কি? এতে কাযা ইতিকাফ শুদ্ধ হবে?

 (উল্লেখ্য : রমাদানের ১০ দিন ইতিকাফের নিয়ত করে ভেঙে ফেলতে হয়েছিলো। তাই সম্পূর্ণ একদিন ও এক রাত রোজা অবস্থায় ইতিকাফের কাযা আদায় করতে হবে আমাকে)

1 Answer

0 votes
by (806,700 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
রমজানের শেষ দশকে ইতিকাফ শুরু করার পর কোনো কারণে ইতিকাফ ফাসিদ হয়ে গেলে উক্ত ইতিকাফের কাযা করা ওয়াজিব। ওয়াজিব ইতিকাফের জন্য ওয়াজিব রোযা আবশ্যক। সুতরাং সুন্নত রোযার সাথে ইতিকাফের কাযা করা যাবে না। তাই যিলহজ্বের ১০ রোজার সময়ে যেকোনো রোযার সাথে সুন্নত ইতিকাফের কাযা আদায়ের নিয়ত করা যাবে না।


 قلت: قدمنا ما يفيد اشتراط الصوم فيها بناء على أنها مقدرة بالعشر الأخير ومفاد التقدير أيضا اللزوم بالشروع(ردالمحتارمع الدرالمختار،باب الاعتکاف،ج02، ص444، دارالفکر، بیروت )

وايضا فى ردالمحتار:
وعلى كل فيظهر من بحث ابن الهمام لزوم الاعتكاف المسنون بالشروع وإن لزوم قضاء جميعه أو باقيه مخرج على قول أبي يوسف أما على قول غيره فيقضي اليوم الذي أفسده لاستقلال كل يوم بنفسه۔۔۔۔والحاصل أن الوجه يقتضي لزوم كل يوم شرع فيه عند هما بناء على لزوم صومه بخلاف الباقي لأن كل يوم بمنزلة شفع من النافلة الرباعية وإن كان المسنون هو اعتكاف العشر بتمامه(ردالمحتارمع الدرالمختار،باب الاعتکاف،ج02،ص444،445،دارالفکر،بیروت)

وفى الفتاوى الهندية: 
الاعتكاف الواجب لا يصح إلا بالصوم الواجب(فتاوی ہندیہ،الباب السابع فی الاعتکاف، ج01،ص211، دارالفکر، بیروت)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...