আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
50 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (47 points)
আসসালামু আলাইকুম।

আমি ফ্রিল্যান্সিং এ ক্লায়েন্ট খোঁজার জন্য ফেসবুক ব্যবহার করতে চাচ্ছিলাম। ফেসবুক থেকে একাধিক পার্সোনাল অ্যাকাউন্ট ব্যবহার নিষিদ্ধ, এমনকি সমস্যা করতে পারে।  একটি পার্সোনাল অ্যাকাউন্ট এর জন্য অনেক পেজ বানানো যাবে। তারা বলে পেজকে যেন ব্যবসার কাজে ব্যবহার করি, পার্সোনাল অ্যাকাউন্ট এ ব্যবসা করা যাবে না। আর ফেক অ্যাকাউন্ট বা নকল নাম ও ব্যবহার নিষিদ্ধ।

১। যদি বর্তমানে আমার যে পার্সোনাল অ্যাকাউন্ট আছে, সেটা দিয়ে ক্লায়েন্ট খুঁজি, আমার ইনকাম কি হারাম হবে?

২। যদি একটা নতুন পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করে ক্লায়েন্ট খুঁজি, আমার ইনকাম কি হারাম হবে?  সেই সাথে পুরোনো পার্সোনাল অ্যাকাউন্ট ও থাকলো। এইটা থেকে ক্লায়েন্ট খুঁজবো না।

৩। নতুন ফেক আইডি বানিয়ে যদি একটা আসল পেজ তৈরি করি আমার নামে ক্লায়েন্ট খোঁজার জন্য, তাহলে কি ইনকাম হারাম হবে?

জাজাকাল্লাহু খাইরান।

1 Answer

0 votes
by (808,680 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ধোকা এবং প্রতারণা সম্পর্কে হাদীসে ধমকি বর্ণিত হয়েছে,হযরত আবু-হুরায়রা রাযি থেকে বর্ণিত,
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال : ( مَنْ حَمَلَ عَلَيْنَا السِّلَاحَ ، فَلَيْسَ مِنَّا ، وَمَنْ غَشَّنَا ، فَلَيْسَ مِنَّا ) 
রাসূলুল্লাহ সাঃ বলেন-
যে ব্যক্তি আমরা মুসলমানদের বিরুদ্ধে অস্র ধরলো, সে আমাদের অন্তর্ভুক্ত নয়।এবং যে কাউকে ধোকা দিলো সেও আমাদের অন্তর্ভুক্ত নয়।(সহীহ মুসলিম-১৪৬)


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) পার্সোনাল অ্যাকাউন্ট ব্যবহারে কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা থাকলে সেটা ব্যবহার করা যাবে না। তবে এজন্য ইনকাম হারাম হবে না যদি হালাল ত্বরিকায় ইনকাম করা হয়।
(২) যদি একটা নতুন পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করে ক্লায়েন্ট খুঁজা হয়, তাহলেও হারাম হবে না। তবে কর্তৃপক্ষ বিধিনিষেধকে অমান্য করা হবে।
(৩) ইনকাম হারাম হবে না। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...