বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
কুরবানি দেওয়া ওয়াজিব।কার উপর ওয়াজিব?এ সম্পর্কে ফাতাওয়ায়ে হিন্দিয়ায় বর্ণিত রয়েছে,
مِنْهَا الْيَسَارُ وَهُوَ مَا يَتَعَلَّقُ بِهِ وُجُوبِ صَدَقَةِ الْفِطْرِ دُونَ مَا يَتَعَلَّقُ بِهِ وُجُوبُ الزَّكَاةِ،
এই পরিমাণ ধনবান ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব,যে পরিমাণ ধনসম্পত্তি থাকার কারণে কারো উপর সদকায়ে ফিতর ওয়াজিব হয়।যাকাত ওয়াজিব হওয়ার নেসাব পরিমাণ সম্পত্তির মালিক হওয়া শর্ত নয়।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-৫/২৯২, কিতাবুল-ফাতাওয়া-৪/১৩১)
বিস্তারিত জানুন-https://www.ifatwa.info/1688
মালে নামী(ক্রমবর্ধমান)মালের ব্যখ্যা জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/1434
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রথম কথা হল, কুরবানি ব্যক্তির উপর ফরয হয়। পারিবারিকভাবে পরিবারের উপর ফরয বা ওয়জিব হয় না। হালাল মাল নেসাব পরিমাণ থাকলে কুরবানি ওয়াজিব হবে। আপনার কাছে ৬০ হাজার টাকা আছে। এখন মায়ের রেখে যাওয়া সম্পদ থেকে আপনার হিস্যা যতটুকু, ততটুকু এবং ঋণ ব্যতিত উক্ত টাকা মিলে যদি নেসাব পরিমাণ না হয়,তথা ৬২.৫ ভড়ি রূপা সমপরিমাণ না হয়, তাহলে তো আপনার উপর কুরবানি ওয়াজিব হবে না।
উক্ত টাকা এবং স্বর্ণ ব্যতিত যদি প্রয়োজন অতিরিক্ত আর কোনো প্রকার সম্পদ আপনার নিকট না থাকে, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব হবে না।