ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আনাস (রাঃ) হতে বর্ণিত।
وَعَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمَرْأَةُ إِذَا صَلَّتْ خَمْسَهَا وَصَامَتْ شَهْرَهَا وَأَحْصَنَتْ فَرْجَهَا وَأَطَاعَتْ بَعْلَهَا فَلْتَدْخُلْ مِنْ أَيِّ أَبْوَابِ الْجَنَّةِ شَاءَتْ» . رَوَاهُ أَبُو نعيم فِي الْحِلْية
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোনো মহিলা যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, রমাযানের সিয়াম পালন করে, গুপ্তাঙ্গের হিফাযাত করে, স্বামীর একান্ত অনুগত হয়। তার জন্য জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশের সুযোগ থাকবে। (আবূ নু’আয়ম হিল্ইয়াহ্ গ্রন্থে বর্ণনা করেছেন)[হিলইয়াতুল আওলিয়া ৬/৩০৮]
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
স্বামীর বৈধ নির্দেশ পালন করা শরীয়ত কর্তৃক স্ত্রীর উপর ওয়াজিব। স্বামীর সন্তুষ্টি নিয়ে জীবন চলাচলের বিধান আল্লাহর পক্ষ থেকে এসেছে। ঠিকতেমনি সর্বোত্তম ঐ পুরুষ যে তার স্ত্রীর নিকট সর্বোত্তম।