আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
34 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (2 points)

আসসালামু আলাইকুম। ১.আমি এই রমাদানে একটা বিজোড় রাতে স্বপ্ন দেখি আমি জানালা খুললাম,দেখি বাইরে বৃষ্টি পড়ছে, আবহাওয়া ঠান্ডা; স্বপ্নে এটা মনে হচ্ছিল যে এটা কদরের আলামত। এর কিছুক্ষণ পর আবার জানালা খুলি দেখি আকাশ একদম পরিষ্কার, মাসের ১৭/১৮ তারিখে চাঁদ যেমন থাকে তেমন।চাঁদের দিকে তাকিয়ে আছি,এরপর চাঁদের এত আলো আমার চেহারায় এসে পড়ল যে আমি একদিকে মুখ ফিরিয়ে চোখ বন্ধ করে ফেললাম আলোর তীব্রতায়। তারপর ঘুম ভেঙে যায়, তখন রাত ২/২:৩০ টা বাজে। ১. ৮/৯ মাস আগে স্বপ্ন দেখি আমি আমার আগের বেপর্দা জীবনে, আগের মত লাইফস্টাইল। আমি বার বার কুরআন পড়ব পড়ব করে বিছানায় কুরআন টা ধরা হচ্ছে না। যখন কুরআন টার কাছে গেছি তখন ই কিয়ামতের আলামত এমনটা দেখলাম। আমার বাসার হিসেবে দক্ষিণ পূর্ব দিক থেকে সূর্য উঠলো, লাল রঙের সূর্য চারদিকে লাল আভায় দুনিয়া থেকে গেছে ,মসজিদে মসজিদে সাইরেন বাজছে আর বলা হচ্ছে এখন কিয়ামত হয়ে যাবে। আমি তখন কুরআন টা খুলে দেখি একটা হরফও নেই। আফসোসে মনে হচ্ছিল জান টা বের হয়ে যাবে। ২ এর ৫/৬ মাস পর, একই রকম একটা স্বপ্ন দেখি। এখন আমি যেখানে থাকি সেখানে। এই স্বপ্ন দেখার কিছুদিন আগে থেকেই আমি ভাবছিলাম আমি তো ইস্তেগফার করি কিন্তু কবিরা গুনাহের জন্য একনিষ্ঠ তাওবা লাগে।কবিরা গুনাহের লিস্ট ধরে ধরে তাওবা করব করব করে আর করা হচ্ছে না এমন অনেক দিন। তারপর স্বপ্ন দেখি পূর্ব দিকে সূর্য অস্ত যাচ্ছে। কিয়ামত হয়ে যাচ্ছে আমার কবিরা গুনাহ গুলো থেকে তাওবা করা বাকি। আবার তীব্র আফসোস,এত বেশি খারাপ লাগছে কয়েকদিন পর্যন্ত অস্বাভাবিক লাগছে। ৩.এর ১/২ মাস পর আমি এই রমাদানে একটা বিজোড় রাতে স্বপ্ন দেখি আমি জানালা খুললাম,দেখি বাইরে বৃষ্টি পড়ছে, আবহাওয়া ঠান্ডা; স্বপ্নে এটা মনে হচ্ছিল যে এটা কদরের আলামত। এর কিছুক্ষণ পর আবার জানালা খুলি দেখি আকাশ একদম পরিষ্কার, মাসের ১৭/১৮ তারিখে চাঁদ যেমন থাকে তেমন।চাঁদের দিকে তাকিয়ে আছি,এরপর চাঁদের এত আলো আমার চেহারায় এসে পড়ল যে আমি একদিকে মুখ ফিরিয়ে চোখ বন্ধ করে ফেললাম আলোর তীব্রতায়। তারপর ঘুম ভেঙে যায়, তখন রাত ২/২:৩০ টা বাজে। মেহেরবানি করে ব্যাখ্যা গুলো দিবেন। জাযাকাল্লহু খইরন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ।

1 Answer

0 votes
by (806,640 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
خير لنا و شر علي أعدائنا والحمدلله رب العالمين
(ভালো আমাদের জন্য,খারাপ আমাদের শত্রুদের জন্য,সমস্ত প্রশংসা আল্লাহ তা'আলার।)
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ قَال: (الرُّؤْيَا ثَلاثٌ : فَبُشْرَى مِنَ اللَّهِ ، وَحَدِيثُ النَّفْسِ ، وَتَخْوِيفٌ مِنَ الشَّيْطَانِ فَإِنْ رَأَى أَحَدُكُمْ رُؤْيَا تُعْجِبُهُ فَلْيَقُصَّ إِنْ شَاءَ وَإِنْ رَأَى شَيْئًا يَكْرَهُهُ فَلا يَقُصَّهُ عَلَى أَحَدٍ وَلْيَقُمْ يُصَلِّي ) 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ স্বপ্ন তিনি প্রকার। (১) আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, (২) বান্দার মনের খেয়াল এবং (৩)শয়তানের পক্ষ থেকে ভীতি প্রদর্শনমূলক কিছু। অতএব তোমাদের কেউ পছন্দনীয় কিছু স্বপ্নে দেখলে তা ইচ্ছা করলে অপরের কাছে ব্যক্ত করতে পারে। আর সে অপছন্দনীয় কিছু স্বপ্নে দেখলে যেন তা ব্যক্ত না করে এবং উঠে নামায পড়ে।( সহীহ বুখারী-৭০১৭) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/734


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
স্বপ্নে কিয়ামত সংগঠিত হতে দেখার অনেক অর্থ হতে পারে। মাজলুমের জন্য ইনসাফ, গোনাহগারের জন্য ভয়।নেককারের জন্য পুরস্কার প্রাপ্তি ইত্যাদি।

আপনার স্বপ্ন গুলোর অনেকটাই কল্পনাপ্রসূত। আল্লাহ আপনার কল্যাণ করুক।আমীন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...