আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
53 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (63 points)
edited by
১।না জেনে ইমান চলে যাবে এমন কথা বা কাজ করলে কি ওযর বিল জাহালত হিসেবে গন্য হবে?

২। একটা কথা বা কাজ সম্পর্কে শিওর না যে এটা গোনাহ হবে কিনা এরকম কাজ করলে কি ওযর বিল জাহালত হিসেবে গন্য হবে?

৩।একটা কথা বা কাজ সম্পর্কে শিওর না যে এটা গোনাহ হবে কি না কিন্তু মনে হয় যে গোনাহ হবে বা মনে হয়  গোনাহ হবে কোন ধরনের গুনাহ হবে জানিনা তাহলে কি ওযর বিল জাহালত হিসেবে গন্য হবে?

৪।হালাল হারাম জায়েজ নাজায়েজ  শিওর না জানিনা ভেবে করে ফেলি ওযর বিল জাহালত হিসেবে গন্য হবে কি?

 ৫।কারও ইমু আইডি অন্যজনের মোবাইল থেকে  নেওয়া হয় যেকোনো কারনেই হোক কেউই  জানেনা তাদের  শারিরীক হক এবং আর্থিক হক নষ্ট হবে কি

1 Answer

0 votes
by (814,710 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ওযর বিল জাহালত গ্রহণযোগ্য। চায় এ'তেকাদি মাসাঈল সম্পর্কিত হোক বা ফেকহী শাখাপ্রশাখাগত মাসাঈল সম্পর্কিত হোক।
যেমন আল্লাহ তা'আলা বলেন,
 ( رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا )
হে আমাদের পালনকর্তা, যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি, তবে আমাদেরকে অপরাধী করো না।(সূরা বাকারা-২৮৬)
অন্য এক আয়াতে আল্লাহ তা'আলা বলেন,
 (وَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ فِيمَا أَخْطَأْتُمْ بِهِ وَلَكِنْ مَا تَعَمَّدَتْ قُلُوبُكُمْ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا)
এ ব্যাপারে তোমাদের কোন বিচ্যুতি হলে তাতে তোমাদের কোন গোনাহ নেই, তবে ইচ্ছাকৃত হলে ভিন্ন কথা। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।(সূরা আহযাব-৫)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/4560


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) না জেনে ইমান চলে যাবে এমন কথা বা কাজ করে ফেললে, উযর বিল জাহালত হিসেবে গন্য হবে। 
(২) কোনো কথা বা কাজ সম্পর্কে নিশ্চিত না হলে যে এটা গোনাহ হবে কি না? এ রকম কাজ করলে উযর বিল জাহালত হিসেবে গন্য হবে না। বরং তখন যথাসম্ভব জেনে নিতে হবে।
(৩) কোনো কথা বা কাজ সম্পর্কে নিশ্চিত না হলে যে, এটা গোনাহ হবে কি না? তবে মনে হয় যে, গোনাহ হবে, তবে কোন ধরনের গুনাহ হবে, সেটা জানা না থাকে, তাহলে এটা উযর বিল জাহালত হিসেবে গন্য হবে না।
(৪) হালাল হারাম জায়েয নাজায়েয নিশ্চিত নয় ভেবে করে ফেললে ওযর বিল জাহালত হিসেবে গন্য হবে না।বরং তখন যথাসম্ভব জেনে নিতে হবে।
(৫) কারও ইমু আইডি অন্যজনের মোবাইল থেকে  নেওয়া হলে অবশ্যই হক নষ্টের গোনাহ হবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

+1 vote
1 answer 1,549 views
...