আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
30 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (7 points)
edited by
স্বামী কখনো তার স্ত্রীকে তালাক দিলাম বা তালাক দিয়েছি এমন শব্দ ব্যবহার করেনি।তবে কেনায়া তালাক বুজায় এমন শব্দ অনেকবার বলেছে।যার দরুন ১ বাইন তালাক হতে পারে।তবে তালাক বলেনি।

1.আমার প্রশ্ন হলো কেনায়া তালাকের মাধ্যমে যদি একবার বাইন তালাক হয়,তখন সে ব্যক্তি যদি তাকে পূনরায় স্ত্রী হিসেবে চায়,তখন সেই মেয়েকে আবার বিবাহের মাধ্যমে গ্রহন করতে হবে ? নাকি তোমাকে গ্রহন করলাম/ভালো আচরন/সহবাসের মাধ্যমে আবার বিবাহ ঠিক হয়ে যায়?


2.সহবাসের পূর্বে কেনায়া তালাক হলে তখন আবার তাকে গ্রহন করার বিধান কি?


3.সহবাসের পর কেনায়া তালাক হলে তখন তাকে গ্রহন করার নিয়ম কি?

1 Answer

0 votes
by (764,700 points)
জবাবঃ-
بسم الله الرحمن الرحيم

মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ
    
وَإِن طَلَّقْتُمُوهُنَّ مِن قَبْلِ أَن تَمَسُّوهُنَّ وَقَدْ فَرَضْتُمْ لَهُنَّ فَرِيضَةً فَنِصْفُ مَا فَرَضْتُمْ إِلَّا أَن يَعْفُونَ أَوْ يَعْفُوَ الَّذِي بِيَدِهِ عُقْدَةُ النِّكَاحِ ۚ وَأَن تَعْفُوا أَقْرَبُ لِلتَّقْوَىٰ ۚ وَلَا تَنسَوُا الْفَضْلَ بَيْنَكُمْ ۚ إِنَّ اللَّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ [٢:٢٣٧]

আর যদি মোহর সাব্যস্ত করার পর স্পর্শ করার পূর্বে তালাক দিয়ে দাও, তাহলে যে, মোহর সাব্যস্ত করা হয়েছে তার অর্ধেক দিয়ে দিতে হবে। অবশ্য যদি নারীরা ক্ষমা করে দেয় কিংবা বিয়ের বন্ধন যার অধিকারে সে (অর্থাৎ, স্বামী) যদি ক্ষমা করে দেয় তবে তা স্বতন্ত্র কথা। আর তোমরা পুরুষরা যদি ক্ষমা কর, তবে তা হবে পরহেযগারীর নিকটবর্তী। আর পারস্পরিক সহানুভূতির কথা বিস্মৃত হয়ো না। নিশ্চয় তোমরা যা কিছু কর আল্লাহ সেসবই অত্যন্ত ভাল করে দেখেন। {সূরা বাকারা-২৩৭}

لَّا جُنَاحَ عَلَيْكُمْ إِن طَلَّقْتُمُ النِّسَاءَ مَا لَمْ تَمَسُّوهُنَّ أَوْ تَفْرِضُوا لَهُنَّ فَرِيضَةً ۚ وَمَتِّعُوهُنَّ عَلَى الْمُوسِعِ قَدَرُهُ وَعَلَى الْمُقْتِرِ قَدَرُهُ مَتَاعًا بِالْمَعْرُوفِ ۖ حَقًّا عَلَى الْمُحْسِنِينَ [٢:٢٣٦]

স্ত্রীদেরকে স্পর্শ করার আগে এবং কোন মোহর সাব্যস্ত করার পূর্বেও যদি তালাক দিয়ে দাও, তবে তাতেও তোমাদের কোন পাপ নেই। তবে তাদেরকে কিছু খরচ দেবে। আর সামর্থ্যবানদের জন্য তাদের সামর্থ্য অনুযায়ী এবং কম সামর্থ্যবানদের জন্য তাদের সাধ্য অনুযায়ী। যে খরচ প্রচলিত রয়েছে তা সৎকর্মশীলদের উপর দায়িত্ব। {সূরা বাকারা-২৩৬}

فتاوی شامی;
"(وَإِنْ فَرَّقَ) بِوَصْفٍ أَوْ خَبَرٍ أَوْ جُمَلٍ بِعَطْفٍ أَوْ غَيْرِهِ (بَانَتْ بِالْأُولَى) لَا إلَى عِدَّةٍ (وَ) لِذَا (لَمْ تَقَعْ الثَّانِيَةُ)"(3/286، با ب طلاق غیر المدخول بھا، ط؛ سعید)
সারমর্মঃ
যদি সহবাসের পূর্বেই আলাদা আলাদাভাবে তিন তালাক দেয়,তাহলে প্রথমটি দ্বারা বায়েন তালাক হবে,এখানে কোনো ইদ্দত নেই,তাই ২য় তালাক পতিত হবেনা।  

এক/দুই বায়েন তালাক হলে সেই স্বামী স্ত্রী পুনরায় বিয়ে করতে চাইলে ইদ্দত পূর্ণ করতে হবেনা। বরং তারা যেকোন সময় বিয়ে করতে পারবে।

তবে স্ত্রী আগের স্বামীর সাথে বিবাহ না বসতে চাইলে বরং অন্যত্রে বিবাহ বসতে চাইলে ইদ্দত পূর্ণ করতে হবে।

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন, 
(০১)
এক্ষেত্রে নতুন করে মোহরানা ধার্য করে বিবাহ পড়িয়ে নিতে হবে।

(০২)
এক/দুই তালাক হলে সেই স্বামী স্ত্রী পুনরায় বিয়ে করতে চাইলে বিবাহ পড়িয়ে নিতে হবে। 

(০৩)
এক/দুই তালাকে বায়েন হলে সেই স্বামী স্ত্রী পুনরায় বিয়ে করতে চাইলে বিবাহ পড়িয়ে নিতে হবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...