আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
16 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (50 points)

১। আমাদের বাসায় যেসব কিতাব আছে। কতগুলো আমার বোনের কেনা বা হাদিয়া পাওয়ার, কতগুলো আমার বা ভাইয়ের হাদিয়ার। আমরা সবাই সেগুলো থেকে পড়ি। কিন্তু আমার বোন জাওযের বাড়িতে চলে গেলে তো আর সব কিতাব নিতে পারেন না। এখন আমি যদি বোনের পড়ার জন্য কিতাবের পুরোটা বা অল্প কতগুলো ছবি দেই স্বত্বসংরক্ষিত কিতাবের এতে কি গুনাহ হবে? এই বইগুলো আমদেরই সবাই পড়ে থাকি।

২। আমি আর আমার বোন একই ব্যাচে একই একাডেমিতে পড়ি এখন আমাদের নতুন কিতাব কিনতে হবে পড়ালেখার জন্য। এখন আমরা ২টা করে একই কিতাব না কিনে ১টা ১টা কিতাব কিনতে চাচ্ছি। এইক্ষেত্রে আমি কি সেই বইগুলোর পিডিএফ আমার বোনকে বানিয়ে দিতে পারব বা বইগুলো ভিতরের ছবি সব দিতে পারব বা সেগুলো পড়ার জন্য লাগবে যেই দিন যেইদিন? আমার বোন জাওযের বাড়িতে এজন্য।

৩। হায়েজের ক্ষেত্রে কি হায়েজের রক্ত বাহিরে আসা শর্ত হায়েজ বলে গণ্য হতে? যদি টিস্যু দিয়ে অনেকটা গভিরে চেক করা হয় তখন হায়েজের মত রক্ত দেখা যাহ হায়েজের দিনে আর টিস্যু যদি তেমন গভিরে না প্রবেশ করিয়ে দেখা হয় তখন যদি হায়েজের রক্ত না দেখা দেহ এক্ষেত্রে কি নিজেকে পবিত্র ধরা হবে? নাকি এটা হায়েজেরই অন্তর্ভুক্ত হবে?

৪। খুবই সামান্য হায়েজের রক্তের টুকরা যায় অনেক সামান্য বের হলে এতেও কি হায়েজা হিসেবে গণ্য হবে কেউ?

1 Answer

0 votes
ago by (765,930 points)
জবাবঃ- 
بسم الله الرحمن الرحيم

শরীয়তের বিধান মতে সংরক্ষিত প্রকাশনার কোনো বই এর ক্ষেত্রে প্রকাশকের অনুমতি ব্যতীত ঐ প্রকাশনার কোনো বই কপি করা যাবে না।
কোনো পিডিএফ তৈরী করা যাবেনা।
সে বই ছবি তুলে তাহা ছড়িয়ে দেয়াও যাবেনা।
এতে উক্ত প্রকাশনীর সাথে ধোকা দেওয়া হবে।
,
হাদীস শরীফে এসেছেঃ
  
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا»

হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ যে ধোঁকা দেয়, সে আমার উম্মতের অন্তর্ভূক্ত নয়। {মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং-২৩১৪৭, সহীহ মুসলিম, হাদীস নং-১৬৪, সুনানে দারেমী, হাদীস নং-২৫৮৩, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২২২৫, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৪৯০৫}

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ

হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ মুসলমানগণ তার শর্তের উপর থাকবে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৫৯৪, সুনানে দারা কুতনী, হাদীস নং-২৮৯০, শুয়াবুল ঈমান, হাদীস নং-৪০৩৯}

বিস্তারিত জানুনঃ 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
(০১)
দিতে পারেন। তবে শর্ত হলো কারো সাথে শেয়ার করা যাবে না।

(০২)
সংরক্ষিত প্রকাশনার বই না হলে এমনটি করা যাবে।

তবে সংরক্ষিত প্রকাশনার বই হলে এমনটি করা যাবেনা।

(০৩)
রক্ত যদি লজ্জাস্থানের বাইরে না আসে,সেক্ষেত্রে বের হওয়ার আগ পর্যন্ত আপনি নামাজ আদায় করতে পারবেন।

(০৪)
হ্যাঁ, এটি হায়েজ বলে গন্য হবে।
তবে শর্ত হল এটি তিন দিন পর্যন্ত আসবে এবং পূর্বের হায়েজ বন্ধ হওয়ার পর দিন হতে হিসাব করে কমপক্ষে ১৫ দিন পরে আসবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...