আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
52 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (47 points)
reshown by

আসসালামু আলাইকুম। জানার জন্য কয়েকটি প্রশ্ন করছি। 
 

১) ঔষধের দোকানদার পাতা থেকে কেটে ঔষধ বিক্রির সময় ইচ্ছায়/ অনিচ্ছায় মেয়াদোত্তীর্ণ/পাতা ফাটা ঔষধ বিক্রি করলে ক্রেতা যদি মেয়াদ/পাতা ফাটা আছে কিনা যাচাই না করে কিনে নিলে এক্ষেত্রে রোগীর ক্ষতি হলে  কি শুধু ঔষধের দোকানদার গুনাহগার হবে? জানামতে দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা আইনীভাবে নিষিদ্ধ। 


 

২) কেউ অন্যকে টিকা দেয়ার সময় যে টিকা দিতে দায়িত্বপ্রাপ্ত তার কি উচিত না টিকার মেয়াদ বা টিকাটি রোগীকে দেয়ার উপযুক্ত কিনা এটা যাছাই করা। এক্ষেত্রে ঐ ব্যক্তি অনিচ্ছায়ও এগুলো চেক না করে রোগীকে ভুল  টিকা দিলে কি গোনাহগার হবে? 

 

৩) ১ ও ২ নং অনুযায়ী তাদের অনিচ্ছাকৃত ভুলের জন্য রোগী মারা গেলে ইসলাম অনুযায়ী দোকানদার বা টিকা দিতে দায়িত্বপ্রাপ্ত কি রোগীর হত্যাকারী গণ্য হবে? যেহেতু এগুলো যাচাই করে বিক্রি বা টিকা দেয়া তাদের কাজ ছিল। 


 

৪) ১ ও ২ নং অনুযায়ী যারা ক্রেতা বা রোগী তারা কিভাবে ভালোভাবে যাচাই করবে যেহেতু অনেক সময় এগুলো যাচাইয়ের পরিস্থিতির থাকে না। 


 

জাযাকাল্লাহু খাইরান



 

1 Answer

0 votes
by (770,280 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 

(০১)
আল্লাহ তায়ালা বলেন  

وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ [٥:٢] 

সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। {সূরা মায়িদা-২}

হাদীস শরীফে এসেছেঃ   

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا»

হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ যে ধোঁকা দেয়, সে আমার উম্মতের অন্তর্ভূক্ত নয়। {মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং-২৩১৪৭, সহীহ মুসলিম, হাদীস নং-১৬৪, সুনানে দারেমী, হাদীস নং-২৫৮৩, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২২২৫, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৪৯০৫}

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ

হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ মুসলমানগণ তার শর্তের উপর থাকবে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৫৯৪, সুনানে দারা কুতনী, হাদীস নং-২৮৯০, শুয়াবুল ঈমান, হাদীস নং-৪০৩৯}

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নের বিবরন মতে এক্ষেত্রে ঔষধের দোকানদার গুনাহগার হবে।

(০২)
যে টিকা দিতে দায়িত্বপ্রাপ্ত তার উচিত, টিকার মেয়াদ বা টিকাটি রোগীকে দেয়ার উপযুক্ত কিনা এটা যাছাই করা।

এক্ষেত্রে ঐ ব্যক্তি অনিচ্ছায় এগুলো চেক না করে রোগীকে ভুল টিকা দিলে গোনাহগার হবে।

(০৩)
হ্যাঁ, এক্ষেত্রে দোকানদার বা টিকা দিতে দায়িত্বপ্রাপ্ত রোগীর হত্যাকারী বলে গণ্য হবে।

তবে এটি কতল বিল খাতা।
ইচ্ছাপূর্বর হত্যার শাস্তি তার উপর আরোপ হবেনা।

(০৪)
সতর্কভাবে কাজ করলে সবই সম্ভব। এক্ষেত্রে যে ওষুধ বিক্রি করতেছে, প্রথমে ঔষধ কেটে দেওয়ার সময় যেখানে মেয়াদ লেখা থাকে না সেদিক হতে কেটে দিবে। অথবা উক্ত ঔষধের প্যাকেটের গায়ে দেখতে হবে, যেগুলো দেখে এ সমস্ত বিষয়ে সতর্কতা অবলম্বন করা যায়।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...