আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
20 views
in সালাত(Prayer) by (10 points)
edited by
আমার মাজায় (পিঠের নিচের অংশে) গুরুতর সমস্যা রয়েছে এবং অনেক সময় প্রচণ্ড ব্যথা অনুভব করি। ডাক্তারের কাছে যাওয়ার পর জানতে পারি যে আমার হাইপারলর্ডোসিস (Hyperlordosis) হয়েছে। হাইপারলর্ডোসিস বলতে বোঝায়;মাজার হাড় স্বাভাবিকের তুলনায় বেশি ভেতরের দিকে বাঁকা হয়ে যাওয়া। এর ফলে মাজায় অতিরিক্ত চাপ পড়ে এবং ব্যথা, অস্বস্তি ও চলাফেরায় সমস্যা হয়।

ডাক্তার আমাকে জানিয়েছেন যে এই সমস্যাটি পুরোপুরি সারানো কঠিন, তবে নিয়মিত ব্যায়াম, গরম সেক দেওয়া এবং কিছু নিয়ম মেনে চলার মাধ্যমে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আমি যদি দীর্ঘদিন ধরে ঠিকভাবে ব্যায়াম করি, তাহলে ইনশাআল্লাহ অবস্থার উন্নতি হতে পারে।

আমার পরিবারেও (আম্মু ও আপুদের মধ্যে) এই ধরনের মাজার সমস্যা রয়েছে। একবার আমার অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে আমি বিছানা থেকে উঠতেই পারছিলাম না। সেদিন সকাল থেকে দুপুর পর্যন্ত আমি বিছানায় পড়ে ছিলাম। পরে অনেক কষ্টে ওষুধ খেয়ে, গরম সেক দিয়ে এবং হালকা ব্যায়াম করে কিছুটা সুস্থ হতে পেরেছিলাম।

বর্তমানে আলহামদুলিল্লাহ, আগের মতো অবস্থা খুব খারাপ নয়। তবে এখনও যখন আমি নামাজে রুকু ও সিজদা করতে যাই, তখন মাজার ব্যথা অনেক বেড়ে যায় এবং কষ্ট অনুভব কর, যখনই আমি নামাজের রুকু-সেজদার অবস্থায় যাই, তখন আমার মাজার ব্যথা অনেক বেড়ে যায়,। কিন্তু যখন আমি চেয়ারে বসে রুকু-সেজদা করি, তখন আমার ব্যথা বাড়ে না। আমি সাধারণত দাঁড়িয়ে নামাজ পড়ি, কিন্তু রুকু ও সেজদা চেয়ারে বসে করি।

আমি মাটিতে বসে (নামাজের স্বাভাবিক বসার পজিশনে) অথবা অন্যভাবে বসে নামাজ পড়ার চেষ্টা করেছি, কিন্তু তাতে আমার ব্যথা কমে না—বরং অস্বস্তি থেকেই যায়।

অন্যদিকে,    যখন আমি আংশিক  চেয়ারে বসে নামাজ পড়ি (বিশেষ করে রুকু-সেজদা), তখন আমার ব্যথা তুলনামূলকভাবে অনেক কম থাকে এবং নিয়ন্ত্রণে থাকে।

এখানে একটি বিষয় স্বীকার করছি যে, আমি প্রতিদিন নিয়মিত ব্যায়াম করতে পারি না এবং গরম সেকও প্রতিদিন দেওয়া হয় না।

এই অবস্থায় আমার প্রশ্ন হলো—

আমার জন্য সঠিক করণীয় কী? আমি কি চেয়ারে বসে সালাত আদায় করতে পারবো, যেহেতু এতে আমার ব্যথা কম থাকে? আর দাঁড়িয়ে রুকু-সেজদা করলে যেহেতু ব্যথা বেড়ে যায়, সে ক্ষেত্রে শরীয়তের দৃষ্টিতে আমার জন্য কোন পদ্ধতিতে নামাজ আদায় করা উত্তম হবে?

1 Answer

0 votes
ago by (808,470 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
যদি কেউ দাড়াতে পারেন,তবে রুকু সেজদা করতে পারেন না,তবে উনি দাড়িয়েই নামায শুরু করবেন।অতঃপর দাড়িয়েই ইশারায় রুকু-সেজদা ও বৈঠক করে নামাযকে সমাপ্ত করবেন।এটা ইমাম যুফার রাহ সহ অন্যান্য তিনো মাযহাবের অভিমত।দারুল উলূম করাছির সর্বশেষ সিদ্ধান্ত এটাই।তবে যদি কেউ দাড়িয়ে ইশারা করার পরিবর্তে বসে বসে ইশারা করে নামায পড়ে ফেলে তাহলে তার নামাযও ফাসেদ হবে না।বরং তার নামাযও হবে।যদিও সেটা অনুত্তম হিসেবে বিবেচিত হবে।

যদি কোনো ব্যক্তি রুকু সেজদায় যেতে পারে,কিন্তু রুকু সেজদা থেকে উঠতে না পারে।তাহলে এমন ব্যক্তির জন্য প্রথম রাকাত দাড়িয়ে পড়ার পর পরবর্তী রা'কাত সমূহ বসে পড়ার অনুমোদন রয়েছে।

অক্ষম ব্যক্তিদের জন্য চেয়ারে বসে নামায পড়ার চেয়ে মাঠিতে বসে নামায পড়াই শ্রেয়। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1621

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি দাড়িয়ে সুস্থ মানুষের মত নামায পড়ার চেষ্টা করবেন। যদি অসম্ভব হয়, বা ব্যাথা বেড়ে যায়, তাহলে তখন চেয়ারে বসে নামায পড়তে পারবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...