আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
25 views
ago in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (3 points)
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। আমার বিয়ে হয়েছে কিন্তু এখনো স্বামীর বাড়িতে নিয়ে যাওয়া হয় নি।মাঝে মাঝে দেখা হয় আর হোটেলে থাকা হয়।তহ আজকে  সহবাসের পর ব্যাথা পাওয়ার পর স্বামী দুষ্টামি করে বলতেছিল আলাদা খাট বানাতে হবে তুমার জন্য যাতে হাসবেন্ড না জালায়।এখানে জালানো মানে সহবাস করতে চাওয়া সাথে সহবস করাকেও বুঝানো হয়েছে।তহ আমি জিজ্ঞেস করি কিছুক্ষণ পর ,৷ আলাদা খাট কেন বলেছে? স্বামী বলতেছিল তুমাকে কম জালায় মত আর কি।এখানে স্বামী কোন শপথ করে নি। আর আমাকে  এখনো নামিয়ে নিয়ে যায় নি যখন নিবে তখন বানাবে এমন বুঝানো হয়েছো। কিন্তু তাও দুষ্টামি করে।আমি তবু বলি কেন? স্বামী বলতেছে তুমি ব্যাথা পেয়ে আমাকে বলতেছ তাই।মানে কয়েকবার সহবাসের পর ব্যাথা পাওয়ায়।এসব কারনে কি ঈলা হবে??

আর কথাগুলো বলার পর  আবার সহবাস হলে কি আর ঈলা হলে শপথ ভন্গ হবে?মানে ঐদিনই আর এরপরদিন  সহবাস হলে?

1 Answer

0 votes
ago by (808,470 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মাতাপিতার সম্মতি ব্যতীত কখনো কোনো মুসলমান যুবক যুবতীর জন্য কোর্ট মেরেজ করা সমীচীন হবে না,মঙ্গলজনক হবে না।মাতাপিতাকে না জানিয়ে বালিগ ছেলে মেয়ের বিবাহ নিয়ে উলামাদের মধ্যে মতবিরোধ রয়েছে।উনেক উলামায়ে কেরাম অভিভাবকহীন বিয়েকে বাতিল বলে মনে করেন।হানাফি মাযহাব মতে কু'ফু হিসেবে ছেলেটি যদি মেয়ের সমকক্ষ বা বেশী মর্যাদার অধীকারী হয়, কেবল তখনই বিয়ে শুদ্ধ হয়ে যাবে।নতুবা মেয়ের অভিভাবকের অনুমতির উপর বিয়ে মওকুফ থাকবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/3308

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আল্লাহর নামে কসম করে চার মাস স্ত্রী থেকে দূরে থাকার কথা উচ্চারণ করলেই কেবল ই'লা হয়। প্রশ্নের বিবরণমতে ইলা হবে না। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/6302


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...