আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
15 views
in সাওম (Fasting) by (8 points)
আসসালামু আলাইকুম। হুজুর, আমার প্রশ্ন হলোঃ- আমি নিয়ত করেছিলাম আমার একাডেমিক পরীক্ষায় রেজাল্ট ভালো হলে আমি এর শুকরিয়াস্বরূপ আল্লাহ তায়ালার নিকট ২ দিন নফল রোজা রাখব এবং ৫০ রাকাত নফল সালাত আদায় করব ইনশাল্লাহ। তো পরবর্তীতে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমার রেজাল্ট ভালো হয়েছে। এখন রেজাল্ট ভালো হওয়ার পর, আমি আমার নিয়ত অনুযায়ী আমি সালাত আদায় করতে থাকি। এর মধ্যেই এই বছরের শবে বরাতের রাত গেল। এই শবে বরাতে আমি ২ দিন রোজা রেখেছিলাম এবং রাতে নফল সালাত আদায় করেছিলাম। আমার জানামতে, শবে বরাতের রোজা রাখা নফল ইবাদত এবং রোজাসমূহ নফল রোজা হিসেবে গণ্য হয়। যদি আমার জানায় ভুল থাকে তাহলে আমাকে অবশ্যই এই বিষয়ে অবগত করবেন ও সঠিকটা দয়া করে জানাবেন। এখন আমার প্রশ্ন হলোঃ আমি যে শবে বরাতে রোজা রেখেছি ও নফল সালাত আদায় করেছি, তা দ্বারা কি আমি যে নিয়ত করেছিলাম (শুকরিয়াস্বরূপ আল্লাহ তায়ালার নিকট ২ দিন নফল রোজা রাখব এবং ৫০ রাকাত নফল সালাত আদায় করব ) তা কি পূরণ হয়ে গিয়েছে? নাকি আমাকে আলাদাভাবে আবার নফল রোজা ও নফল সালাত আদায় করে আমার নিয়ত পূরণ করতে হবে? উল্লেখ্য, শবে বরাতের রাতে আমি সম্পূর্ণ ৫০ রাকাত নফল নামাজ আদায় করতে পারিনি। কিছু আদায় করেছিলাম। বাকি সালাত আমি পরে আদায় করেছি। তো আমার নিয়ত আদায় কি পূরণ হয়েছে? দয়া করে আমাকে জানাবেন। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ।

1 Answer

0 votes
ago by (809,370 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ইসলামী শরীয়তে মান্নত করা জায়েজ আছে।
তবে মান্নত শুদ্ধ হবার জন্য কতিপয় শর্ত রয়েছে। যথা-
(১) আল্লাহর নামে মান্নত করতে হবে।
(২) আল্লাহ ছাড়া কারো নামে মান্নত হতে পারবে না। আল্লাহ ছাড়া অন্য কারো নামে মান্নত করা গোনাহ।
(৩)মান্নত হতে হবে ইবাদতের অন্তর্ভূক্ত বিষয়ে। যেমন নামায, রোযা, হজ্ব, কুরবানী ইত্যাদি।
(৪) ইবাদতও এমন হতে হবে যা কখনো ফরজ বা ওয়াজিব হয়ে থাকে। যে ইবাদত কখনো ফরজ বা ওয়াজিবের স্থান পায় না, এমন ইবাদতের মান্নত করলেও তা শুদ্ধ হবে না।

(قوله باطل وحرام) بوجوه، منها أنه نذر لمخلوق والنذر للمخلوق لا يجوز لأنه عبادة والعبادة لا تكون لمخلوق، (رد المحتار، كتاب الصوم، مطلب فى النذر الذى يقع للاموات من اكثر العوام-2/439)
وفى البدائع: ومن شروطه أن يكون قربة مقصودة فلا يصح النذر بعيادة المريض والوضوء والاغتسال، (رد المحتار، كتاب الايمان-3/735)
وفى رد المحتار: وكان من جنسه واجب أى فرض……… كصوم وصلاة وصدقة……… ولم يلزم الناذر ما ليس من جنسه فرض، (رد المحتار، كتاب الايمان-3/735
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/375

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
"একাডেমিক পরীক্ষায় রেজাল্ট ভালো হলে শুকরিয়াস্বরূপ আল্লাহ তায়ালার নিকট ২ দিন নফল রোজা রাখা হবে এবং ৫০ রাকাত নফল সালাত আদায় করা হবে" এদ্বারা মান্নত হয়ে গেছে। এখন দুইদিন নফল রোযা রাখা এবং ৫০ রাকাত নামায আদায় করা ওয়াজিব।  পৃথকভাবে মান্নত আদায় করার নিয়তে নামায রোযা করতে হবে। শবে বরাতের রাত যেই সব ইবাদত করা হয়েছে, তা যদি মান্নত আদায় করার নিয়তে করা হয়, তাহলে মান্নত আদায় হয়েছে। নতুবা আবার নতুনকরে আদায় করতের করর।  


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 1,814 views
...