জবাবঃ-
بسم الله الرحمن الرحيم
(০১)
হাদীস শরীফে এসেছেঃ-
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُوسَى الْمَخْزُومِيُّ الْمَدَنِيُّ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لِلْمُؤْمِنِ عَلَى الْمُؤْمِنِ سِتُّ خِصَالٍ يَعُودُهُ إِذَا مَرِضَ وَيَشْهَدُهُ إِذَا مَاتَ وَيُجِيبُهُ إِذَا دَعَاهُ وَيُسَلِّمُ عَلَيْهِ إِذَا لَقِيَهُ وَيُشَمِّتُهُ إِذَا عَطَسَ وَيَنْصَحُ لَهُ إِذَا غَابَ أَوْ شَهِدَ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
আবূ হুরাইরাহ (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ এক মুমিনের জন্য আরেক মুমিনের উপর ছয়টি দায়িত্ব রয়েছেঃ (১) সে অসুস্থ হলে তাকে দেখতে যাবে, (২) মারা গেলে তার জানাযায় উপস্থিত হবে, (৩) ডাকলে তাতে সাড়া দিবে, (৪) তার সাথে দেখা হলে তাকে সালাম করবে, (৫) সে হাঁচি দিলে তার জবাব দিবে এবং (৬) তার অনুপস্থিতি কিংবা উপস্থিতি সকল অবস্থায় তার শুভ কামনা করবে।
সহীহঃ সহীহাহ (৮৩২) তিরমিজি ২৭৩৭
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে গুনাহ হবেনা।
(০২)
বিষয়টি যদি মনমালিন্য, ঝগড়া ইত্যাদির কারণে না হয়, এমনিতেই দেখা-সাক্ষাৎ না হওয়ায় কথাবার্তা না হয়, সেক্ষেত্রে গুনাহ হবে না।
তবে প্রয়োজনে সুখে দুঃখে অবশ্যই পাশে দাঁড়াতে হবে।
দেখা-সাক্ষাৎ হলে অবশ্যই কথাবার্তা ও কুশলাদি বিনিময় করতে হবে।
(০৩)
এক্ষেত্রে যদি ননমাহরামের সাথে কথা বলাটা অডিও এর মাধ্যমে হয়, তাহলে এটা জায়েজ হবে না।
হ্যাঁ যদি এটা শুধু লিখিতভাবে হয়, সেক্ষেত্রে ফেতনার আশঙ্কা না থাকলে এবং প্রয়োজন অতিরিক্ত কথাবার্তা না বলা হলে শরীয়তের গন্ডির মধ্যে থেকে হলে এটি বৈধ হবে।