আমি স্বপ্নে দেখলাম যে, আমি আমার স্বামীর সাথে আছি ( বাস্তবে আমি অবিবাহিত) আর আমি তার পাশে দাড়ানো। সম্ভবত আমি ডান হাত দিয়ে তার বাম ধরে রেখেছি ( হাত ধরে রাখার বিষয়টা আমার স্পষ্ট খেয়াল নেই, তাই সম্ভবত বললাম)। আর তার ব্যাবসায় অনেক লোকসান হয়েছে, সে কিছুটা মানসিক হয়রানি বা পেরেশানিতে আছে। আর এখন থেকে আমি তার ব্যাবসায় সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি। মানে এই যে ব্যাবসার লোকসান হয়েছে, তাই এখন আমি আর আমার স্বামী একসাথে, আমরা দুজন মিলে আবার নতুন করে ব্যাবসা শুরু করবো। এমনটাই সিদ্ধান্ত নিয়েছি। আর এরপর দেখলাম আমরা একটা তালার সামনে। আমি ঐ আগের মতোই একইভাবে আমার স্বামীর পাশে একদম গা ঘেঁষে দাড়িয়ে আছি। তবে স্পষ্টত সে আমার ডান পাশে এবং আমি তার বাম পাশে দাড়ানো। আর স্বপ্নে তখন অদ্ভুত ভাবে আমি জানি আমার স্বামীর আগেও একজন স্ত্রী বা অন্য কোনো নারী ছিলো এবং আমি তার জীবনে দ্বিতীয় জন। এরপর আমার স্বামী একটা চাবি দিয়ে তালাটা খুলে ফেললো খুব সহজে। চাবি টা দিয়ে একটা ঘুরানি দিতেই তালাটা খুলে গেলো। আর স্বপ্নের মধ্যে তালাটা খুলে যাওয়ার পর আমিও কেমনভাবে যেনো জেনে গেলাম যে, এই যে তালাটা খুলে গেলো এর মানে আমার স্বামী তার আগের স্ত্রীর চেয়ে আমাকে বেশি ভালোবাসবে। আর স্বপ্নের মধ্যে শুরুতে যখন আমরা দুজন তালাটার সামনে দাড়াই তখন আমি আশা করেছিলাম তালাটা হয়তো খুলবে নাহ এবং তখন তালা খুললে কি হতে পারে সেটা আমি জানি নাহ। কিন্তু পরে তালাটা খুব সহজেই খুলে যায় চাবি দিয়ে একটা ঘুরানি দিতেই। আর ঐ ব্যাবসা সংক্রান্ত বিষয় নিয়ে যখন দেখছিলাম তখন অত্যন্ত পরিচিত একজন ধনী আন্টির চেহারাও দেখেছিলাম।পুরো স্বপ্ন টা জুড়ে আমি আমার স্বামীর বাম পাশে অত্যন্ত কাছাকাছি একদম গা ঘেঁষে দাড়িয়ে আছি আর সে আমার ডানপাশে দাড়িয়ে আছে । আর তার মানসিক দুশ্চিন্তা বা পেরেশানি ব্যাবসার লোকসান ছাড়াও আরও অন্য কিছু ছিলো। মানে ব্যাবসার লোকসানের জন্য তো পেরেশানি আছেই, কিন্তু ব্যাবসার লোকসান বাদেও আরও অন্য কিছু ছিলো তার মানসিক দুশ্চিন্তার আর পেরেশানির কারণ। এই স্বপ্নের বিশেষ কোনো অর্থ আছে কি?