আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

+1 vote
51 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (6 points)
আসসালামু আলাইকুম, উস্তায।
১। আমার কিছু বন্ধু বিদেশে থেকে পড়াশুনা করে, তারা তাদের ক্লাসের বিভিন্ন অ্যাসাইনমেন্ট বা হোমওয়ার্ক আমাকে বলেছে করে দিতে এবং এর বিনিময়ে আমাকে টাকা দিবে। আমি কি টাকার বিনিময়ে তার অ্যাসাইনমেন্ট করে দিতে পারবো নাকি এটা প্রতারণার অন্তর্ভুক্ত হবে?
২। আজকে মসজিদে গিয়ে ওযু করার সময় দেখি মসজিদের ওযুর পানি থেকে ড্রেনের পানির মতো তীব্র দুর্গন্ধ আসছে। নামাযের মাত্র ২ মিনিট বাকি থাকায় কিছু না ভেবে ওযু করে নামায পড়ে ফেলি। এমতাবস্থায়, পানিতে যদি সত্যিই ন্যাপাকী মিশ্রিত থাকার আশংকা থাকে, তাহলে আমার নামায হয়েছে কি? আর যেসব কাপড়ে পানি লেগেছে, সেগুলাও কি অপবিত্র হয়ে গিয়েছে? নিশ্চিতভাবে জানার সুযোগ হয়নি, কারণ বাইরে এক জায়গায় কাজে গিয়েছিলাম, সেখানকার কাছাকাছি একটা মসজিদ ছিলো ওইটা, শুধু ফরজ পড়ে চলে এসেছিলাম।

1 Answer

0 votes
by (769,290 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 
 
(০১)
এসাইনমেন্ট ছাত্রদের মেধা যাচাই ইত্যাদির জন্য নির্ধারণ করা হয়, বিষয়টা যখন এমন তাই উক্ত এসাইনমেন্ট ছাত্ররা নিজেরাই করবে। অন্য কোথাও থেকে তা লেখিয়ে আনা যাবে না। যদি এমন কেউ করে তাহলে তা ধোকা হবে। চায় টাকার বিনিময়ে হোক বা এমনিতেই হোক। উক্ত পদ্ধতি সম্পর্কে অবগত ব্যক্তির জন্য তা লিখে দেওয়া কখনো বৈধ হবে না।
,
আল্লাহ তায়ালা বলেন  

وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ [٥:٢] 

সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। {সূরা মায়িদা-২}

হাদীস শরীফে এসেছেঃ   

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا»

হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ যে ধোঁকা দেয়, সে আমার উম্মতের অন্তর্ভূক্ত নয়। {মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং-২৩১৪৭, সহীহ মুসলিম, হাদীস নং-১৬৪, সুনানে দারেমী, হাদীস নং-২৫৮৩, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২২২৫, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৪৯০৫}

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ

হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ মুসলমানগণ তার শর্তের উপর থাকবে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৫৯৪, সুনানে দারা কুতনী, হাদীস নং-২৮৯০, শুয়াবুল ঈমান, হাদীস নং-৪০৩৯}

আরো জানুনঃ 
,
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে টাকার বিনিময়ে হোক বা টাকা ছাড়া হোক, তার অ্যাসাইনমেন্ট করে দিতে পারবেননা। এটা প্রতারণার অন্তর্ভুক্ত হবে।

(০২)
এক্ষেত্রে সেই পানিতে আপনি শুধুমাত্র ড্রেনের পানির মতো দুর্গন্ধ পেয়েছেন,নিশ্চিত ভাবে নাপাকির কোনো গন্ধ বা চিহ্ন পাননি,সুতরাং আপনার নামাজ হয়ে গিয়েছে।

বিষয়টি নিয়ে চিন্তিত না হওয়ার পরামর্শ থাকবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...