আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
54 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (23 points)
السلام عليكم و رحمة الله وبركته

১) আমি একজন নারী।আমি হালাল হারাম মেনে চলি। এবং শরয়ী পর্দা করি আলহামদুলিল্লাহ। আমার গাইরে মাহরামদের ব্যাপারে প্রচুর পরিমাণে ফিতনা হয়।আমি কোনো হারাম কাজ করিনা। যেমন: হারাম দৃষ্টিপাত,অনর্থথ কথা বলা ইত্যাদি।কিন্তু শুধুমাত্র নন মাহরামের কণ্ঠ বা উপস্থিতিও অনেক সময় আমার জন্য ফিতনার তথা বাজে চিন্তার কারণ হয়ে দাঁড়ায়।কণ্ঠ শোনা অনেক সময় জরুরত হয়ে যায়।যেমন:ক্লাসে,রুকইয়াহর বাধ্যতামূলক অডিও শোনা(আমার সিহর,আইন,হাসাদ,ওয়াসওয়াসার, জিনের সমস্যা আছে)।আবার দ্বীনি ইলম অর্জনের জন্য ও গাইরে মাহরামদের ভয়েস শোনার দরকার পড়ে।কণ্ঠ ছাড়াও পরপুরুষের প টা উচ্চারণ করলেও বোধহয় আমার বাজে চিন্তা আসে মাথায়।আমি তখন নিজের চিন্তায় লাগাম টানার চেষ্টা করি অথবা পাত্তা দিইনা। পরে তা আস্তে আস্তে চলে যায়। তবে আবারও কণ্ঠ শুনলে আবারো আসে বিশেষত রুকইয়াহর অডিও টি প্রতিদিন শুনতে হয় আবার এটা বাদ দেওয়াও সম্ভব না কারণ,আমি যেই রুকইয়াহ সেন্টারে রাক্কীর মাধ্যমে রুকইয়াহ ও চিকিৎসা নিচ্ছি সেখান থেকে এটা রেগুলার শুনতে বলেছে।এক্ষেত্রে করণীয় কি?আমার সমস্যাগুলো কি ওয়াসওয়াসার মধ্যে পড়ে?
by (23 points)
২) আমাকে যদি কেউ কিছু করতে বলে আর আমি উত্তরে বলি যে আচ্ছা ঠিক আছে করবো। তা কি ওয়াদা হবে?
যেমন: আমার টিচার আমাকে পড়া করে রাখতে বললো পরে আমি উত্তরে আচ্ছা বললাম তারপর পড়া শেষ করতে না পারলে বা না করলে কি আমার ওয়াদা ভঙ্গের গুনাহ হবে?

1 Answer

0 votes
by (812,700 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলেনঃ 
ﻭَﺇِﺫَﺍ ﺳَﺄَﻟْﺘُﻤُﻮﻫُﻦَّ ﻣَﺘَﺎﻋًﺎ ﻓَﺎﺳْﺄَﻟُﻮﻫُﻦَّ ﻣِﻦ ﻭَﺭَﺍﺀ ﺣِﺠَﺎﺏٍ ﺫَﻟِﻜُﻢْ ﺃَﻃْﻬَﺮُ ﻟِﻘُﻠُﻮﺑِﻜُﻢْ ﻭَﻗُﻠُﻮﺑِﻬِﻦَّ
তোমরা তাঁর পত্নীগণের কাছে কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইবে। এটা তোমাদের অন্তরের জন্যে এবং তাঁদের অন্তরের জন্যে অধিকতর পবিত্রতার কারণ।{সূরা আহযাব-৫৩}

ﻭَﻗَﺮْﻥَ ﻓِﻲ ﺑُﻴُﻮﺗِﻜُﻦَّ ﻭَﻟَﺎ ﺗَﺒَﺮَّﺟْﻦَ ﺗَﺒَﺮُّﺝَ ﺍﻟْﺠَﺎﻫِﻠِﻴَّﺔِ ﺍﻟْﺄُﻭﻟَﻰ ﻭَﺃَﻗِﻤْﻦَ ﺍﻟﺼَّﻠَﺎﺓَ ﻭَﺁﺗِﻴﻦَ ﺍﻟﺰَّﻛَﺎﺓَ ﻭَﺃَﻃِﻌْﻦَ ﺍﻟﻠَّﻪَ ﻭَﺭَﺳُﻮﻟَﻪُ ﺇِﻧَّﻤَﺎ ﻳُﺮِﻳﺪُ ﺍﻟﻠَّﻪُ ﻟِﻴُﺬْﻫِﺐَ ﻋَﻨﻜُﻢُ ﺍﻟﺮِّﺟْﺲَ ﺃَﻫْﻞَ ﺍﻟْﺒَﻴْﺖِ ﻭَﻳُﻄَﻬِّﺮَﻛُﻢْ ﺗَﻄْﻬِﻴﺮًﺍ
তোমরা গৃহাভ্যন্তরে অবস্থান করবে-মূর্খতা যুগের অনুরূপ নিজেদেরকে প্রদর্শন করবে না। নামায কায়েম করবে, যাকাত প্রদান করবে এবং আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্য করবে। হে নবী পরিবারের সদস্যবর্গ। আল্লাহ কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পূর্ণরূপে পূত-পবিত্র রাখতে।
(সূরা-আহযাব-৩৩)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/572


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
জরুরত বশত পরপুরুষের কন্ঠশ্রবণ করা জায়েয হলেও ফিতনার আশঙ্কা থাকলে জায়েয হবে। সাধারণ অবস্থায় শ্রবণ না করাই উত্তম।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...