ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) কোনো দোকান থেকে একটি ট্যাবলেট ১৮ টাকা করে কিনা হয়েছে যার M.R.P ছিল ২০ টাকা। এর পর একই ট্যাবলেট ২০ টাকা করে কিনা হয় ঐ দোকান থেকে। এখন ঐ ট্যাবলেট ঐ দোকানে ১৮ টাকা দিয়ে কিনলে গুনাহ হবে না। এবং ঐ ট্যাবলেট অন্য দোকান থেকে ১৮ টাকা দিয়ে কিনা হলেও গুনাহ হবে না।
(২) কোনো পিতা যদি সন্তানের ধর্মত্যাগ ছাড়া অন্য কোনো কারনে তার সন্তানকে মুখে অস্বীকার করে তাহলে তাদের মধ্যে পিতা সন্তানের সম্পর্ক ছিন্ন ও নষ্ট হবে না। এই অস্বীকারের দরুণ পিতার অবশ্যই গোনাহ হবে।
(৩) ফরজ গোসল করে নাপাক কাপড় দিয়ে শরীর মুচলে ও নাপাক কাপড় পড়লে ফরজ গোসল নষ্ট হবে না। ফরজ গোসলেও কোনো সমস্যা হবে না।
(৪) ফরজ গোসলের ফরজগুলো আদায় করার পরই গোসল বিশুদ্ধ হবে। শরীরকে মুচতে হবেনা।