একজনের পক্ষ থেকে প্রশ্ন:
আসসালামু আলাইকুম,
আমি ইউটিউবে একটি চ্যানেলের ভিডিও দেখেছি, যেখানে স্টিকম্যান অ্যানিমেশন ও ভয়েসওভারের মাধ্যমে মানুষকে আত্মউন্নয়ন, শৃঙ্খলা, সময়ের মূল্য, অলসতা দূর করা, খারাপ অভ্যাস ত্যাগ, মনোযোগ বৃদ্ধি, আত্মবিশ্বাস, ধারাবাহিকতা, এবং লক্ষ্য অর্জনের বিষয়ে মোটিভেশন দেওয়া হয়।
ভিডিওগুলোতে সাধারণত বাস্তব জীবনের উদাহরণ, সফল ব্যক্তিদের গল্প, মানসিক শক্তি বৃদ্ধি, ডোপামিন আসক্তি থেকে বের হওয়া, সময় নষ্ট না করা, এবং নিজের জীবনকে উন্নত করার মতো বিষয় তুলে ধরা হয়। উদ্দেশ্য হচ্ছে মানুষকে ভালো অভ্যাস গড়ে তুলতে উৎসাহ দেওয়া এবং হতাশা বা গাফেলতি থেকে বের করে আনা।
আমি ভবিষ্যতে এই ধরনের একটি চ্যানেল বানাতে চাই। তাই জানতে চাচ্ছিলাম — ইসলামিক দৃষ্টিতে এ ধরনের মোটিভেশনাল ও আত্মউন্নয়নমূলক ভিডিও বানানো জায়েজ হবে কি না?
আর কোন কোন বিষয় এড়িয়ে চলা উচিত যাতে শরীয়তের সীমার মধ্যে থাকা যায়?