ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
ঘুম থেকে উঠে কাপড়ে আর্দ্রতা দেখলে এর সর্বমোট ১৪ টি সূরত হতে পারে।
স্বপ্নদোষ স্বরণ থাকাবস্থায় এর সম্ভাব্য সাতটি সূরত হতে পারে এবং স্বরণ না থাকাবস্থায় এর সম্ভাব্য সাতটি সূরত হতে পারে।
স্বপ্নদোষ স্বরণ থাকাবস্থায় সম্ভাব্য সাতটি সূরত নিম্নরূপ (বিধান সহ) যথাঃ-
(১) বীর্য সম্পর্কে নিশ্চিত। (গোসল ফরয হবে)
(২) মযি সম্পর্কে নিশ্চিত। (ফরয হবে না)
(৩) ওদী সম্পর্কে নিশ্চিত। (ফরয হবে না)
(৪) বীর্য না মযি? এ নিয়ে সন্দিহান। (ফরয হবে না)
(৫) বীর্য না ওদী? এ নিয়ে সন্দিহান। (ফরয হবে না)
(৬) মযি না ওদী? এ নিয়ে সন্দিহান। (ফরয হবে না)
(৭) বীর্য না মযি না ওদী? এ নিয়ে সন্দিহান। (ফরয হবে না)
,
স্বপ্নদোষ স্বরণ না থাকাবস্থায় সম্ভাব্য সাতটি সূরত নিম্নরূপ (বিধান সহ) যথাঃ-
(১) বীর্য সম্পর্কে নিশ্চিত (ফরয হবে)
(২) মযি সম্পর্কে নিশ্চিত। (ফরয হবে না)
(৩) ওদী সম্পর্কে নিশ্চিত। (ফরয হবে না)
(৪) বীর্য না মযি? এ নিয়ে সন্দিহান। (তারাফাইন এর মাযহাব মতে ফরয হবে)
(৫) বীর্য না ওদী? এ নিয়ে সন্দিহান। (তারাফাইন এর মাযহাব মতে ফরয হবে)
(৬) মযি না ওদী? এ নিয়ে সন্দিহান। (ফরয হবে না)
(৭) বীর্য না মযি না ওদী? এ নিয়ে সন্দিহান। (তারাফাইন এর মাযহাব মতে ফরয হবে) (মিনহ্তুল খালিক-১/৫৮)
বিঃ দ্র; ইমাম আবু হানিফা এবং ইমাম আবু ইউসুফ রাহ. কে তারাফাইন বলা হয়ে থাকে এবং ইমাম আবু হানিফা ও আবু ইউসুফকে শায়খাইন বলা হয়ে থাকে।
,
মহিলাদেরও স্বপ্নদোষ হয়।
হাদীস শরীফে এসেছে। হযরত উম্মে সালমা রাযি থেকে বর্ণিত,
عَنْ أُمِّ سَلَمَةَ أُمِّ الْمُؤْمِنِينَ أَنَّهَا قَالَتْ جَاءَتْ أُمُّ سُلَيْمٍ امْرَأَةُ أَبِي طَلْحَةَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ : ( إِنَّ اللَّهَ لَا يَسْتَحْيِي مِنْ الْحَقِّ هَلْ عَلَى الْمَرْأَةِ مِنْ غُسْلٍ إِذَا هِيَ احْتَلَمَتْ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَعَمْ إِذَا رَأَتْ الْمَاءَ)
তিনি বলেন, হযরত আবু তালহা রাযি এর স্ত্রী উম্মে সুলাইম রাযি রাসূলুল্লাহ সাঃ এর নিকট এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সা.! নিশ্চয় আল্লাহ হককে প্রকাশ করতে লজ্জাবোধ করেন না, মহিলার উপর কি গোসল ফরয হবে, যখন মহিলার স্বপ্নদোষ হবে? রাসূলুল্লাহ সা. বললেন, হ্যাঁ মহিলার উপরও গোসল ফরয হবে, যখন মহিলা পানিকে দেখবে। (সহীহ বোখারী-৩৭৩,সহীহ মুসলিম-৪৭১)
.
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন!
,
প্রশ্নোক্ত ক্ষেত্রে সকালে কাপড়ে কিছু না দেখলে গোসল ফরজ হবে না। আর
(১) বীর্য সম্পর্কে নিশ্চিত হলে। (গোসল ফরয হবে)
(২) মযি সম্পর্কে নিশ্চিত হলে। (ফরয হবে না)