ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
https://ifatwa.info/10395/
নং ফাতওয়ায় উল্লেখ রয়েছে যে,
পরীক্ষার হলে ঢোকার পূর্বে বা বাসা থেকে বের হওয়ার পূর্বে দু-রাকাত নামায পড়ে ঘর
থেকে বের হবেন।
প্রশ্নপত্র হাতে আসার পর, দুরুদ শরীফ পড়বেন এবং নিম্নোক্ত আয়াতটি কয়েক মর্তবা পড়ে তারপর
প্রশ্নপত্রের দিকে দৃষ্টি বুলাবেন।
ﺳُﺒْﺤَﺎﻧَﻚَ ﻻَ ﻋِﻠْﻢَ ﻟَﻨَﺎ ﺇِﻻَّ ﻣَﺎ ﻋَﻠَّﻤْﺘَﻨَﺎ
ﺇِﻧَّﻚَ ﺃَﻧﺖَ ﺍﻟْﻌَﻠِﻴﻢُ ﺍﻟْﺤَﻜِﻴﻢُ
(হে আল্লাহ) আপনি পবিত্র! আমরা কোন কিছুই জানি না, তবে আপনি আমাদিগকে যা শিখিয়েছ
(সেগুলো ব্যতীত) নিশ্চয় আপনিই প্রকৃত জ্ঞানসম্পন্ন, হেকমতওয়ালা।(২/৩২)
.
ইমাম শা'ফেয়ী রাহ, তিনি উনার উস্তাদ ওকিহ রাহ,এর কাছে স্মৃতিশক্তি বাড়ানোর
জন্য পরামর্শ চাইলে, তিনি গোনাহ পরিত্যাগ করার পরামর্শ দিয়েছিলেন। অর্থাৎ স্মৃতি
শক্তি বাড়বে, যদি কেউ গোনাহকে পরিত্যাগ করে নেয়।
আরো জানুন - https://ifatwa.info/10395/
.
★ সু-প্রিয়
প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
.
প্রশ্নোক্ত ক্ষেত্রে আল্লাহর কাছে বেশী বেশী দুআ করতে থাকুন।
পাঁচ ওয়াক্ত ও তাহাজ্জুদ নামাজ পড়ে। সাধ্য অনুযায়ী দান সাদকাহ করুন। আল্লাহ তায়ালা
চাইলে পরীক্ষায় ভালো ফলাফলের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ।