ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
https://ifatwa.info/49276/
ফাতওয়ায় উল্লেখ রয়েছে যে,
কুরআন তিলাওয়াত এর ক্ষেত্রে সাধ্যমতো সুর দেয়া উচিত। তবে গানের সুর দেয়া নিষেধ।
গানের সু ব্যতিত আকর্ষনীয় সুরে কুরআন তিলাওয়াতের আদেশ স্বয়ং রাসুলুল্লাহ সা. করেছেন।
.
হাদীস শরীফে এসেছেঃ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ
قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَ مِنَّا
مَنْ لَمْ يَتَغَنَّ بِالْقُرْآنِ» . رَوَاهُ البُخَارِيّ
আবূ হুরায়রাহ্ রা. হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলেছেনঃ যে ব্যক্তি সুর করে কুরআন পড়ে না সে আমাদের অন্তর্ভুক্ত নয়। (সহীহ বুখারী ৭৫২৭, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ২১০৪৬. মিশকাত ২১৯৪)
.
وَعَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ رَضِيَ اللَّهُ
عَنْهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
يَقُولُ: «حَسِّنُوا الْقُرْآنَ بِأَصْوَاتِكُمْ فَإِنَّ الصَّوْتَ الْحَسَنَ
يُزِيدُ الْقُرْآنَ حُسْنًا»
বারা ইবনু ‘আযিব রা. হতে বর্ণিত। তিনি বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, তোমরা কুরআনকে তোমাদের কণ্ঠস্বরের মধুর
আওয়াজ দিয়ে সৌন্দর্যমণ্ডিত করে পড়বে। কারণ সুমিষ্ট স্বর কুরআনের সৌন্দর্য বাড়ায়। (দারিমী ৩৫৪৪, শু‘আবূল ঈমান ১৯৫৫, সহীহাহ্ ৭৭১, সহীহ আল জামি‘ ৩১৪৫, মিশকাত ২২০৮)
.
★ সু-প্রিয়
প্রশ্নকারী দ্বীনী বোন!
.
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি কোনো মহিলা কারীর সুর অনুসরণ করতে
পারেন। যার তেলাওয়াত ভালো, শুদ্ধ ও সহীহ।